মঙ্গলবার, ১০:০২ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

রাহুল গান্ধীর সংসদ সদস্য পদ খারিজ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ১২২ বার পঠিত

ভারতে মোদিদের নিয়ে মন্তব্যের জেরে মানহানীর এক মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সংসদ সদস্য পদ খারিজ করা হয়েছে।

শুক্রবার লোকসভা সচিবালয় থেকে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার তাকে দুই বছরের সাজা দিয়েছে গুজরাটের একটি আদালত।

বৃহস্পতিবার সকালে গুজরাটের সুরাট জেলার দায়রা আদালত কংগ্রেস সংসদ সদস্যকে দোষী সাব্যস্ত করেছে মানহানির মামলায়। এই মামলায় রাহুল গান্ধীকে দু’বছরের কারাদণ্ড এবং ১৫ হাজার টাকার জরিমানার সাজা দিয়েছে আদালত। তবে আপাতত এক মাসের জন্য রাহুলকে জামিন দেয়া হয়েছে, যাতে তিনি উচ্চ আদালতে এই নির্দেশের বিরুদ্ধে আবেদন জানাতে পারেন।

এই পরিস্থিতিতে রাহুল গান্ধীর সংসদ সদস্য পদ নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। ‍শুক্রবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বিজ্ঞপ্তি জারি করল লোকসভার সচিবালয়।

আইন অনুযায়ী, কোনো জনপ্রতিনিধি যদি দুই বা তার অধিক বছরের জন্য কারাদণ্ডের সাজায় দণ্ডির হন, তবে তৎক্ষণাত তার পদ খারিজ হবে। এরই পরিপ্রেক্ষিতে রাহুল গান্ধীর সংসদ সদস্য পদ খারিজ হয় শুক্রবার।

রাহুলের বিরুদ্ধে অপরাধমূলক মানহানির মামলা করেছিলেন গুজরাটের সাবেক মন্ত্রী ও বিজেপি বিধায়ক পূর্ণেন্দু মোদি। মামলাকারীর অভিযোগ ছিল, গোটা মোদি সম্প্রদায়কে অপমান করেছেন রাহুল গান্ধী। ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ এবং ৫০০ ধারায় রাহুলের বিরুদ্ধে মামলা হয়।

বৃহস্পতিবার আদালত জানায়, রাহুল গান্ধীর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হয়েছে।

তবে কারাদণ্ডের সাজার পরই রাহুল জামিন পেয়ে যান। অবশ্য, আইন মেনে শুক্রবার সদস্যপদ খারিজ হলো রাহুলের।

এদিকে, রাহুল দায়রা আদালতের এই নির্দেশিকার বিরুদ্ধে সরাসরি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যেতে পারবেন না, কারণ এটি ফৌজদারী মামলা ছিল।

উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের প্রচারের সময় এক জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে রাহুল বলেছিলেন, ‘সব মোদিরা কেন চোর হয়?’

তিনি নরেন্দ্র মোদির সাথে নীরব মোদি, ললিত মোদিকে বোঝাতে এই মন্তব্য করেছিলেন। তবে এতে ‘মোদি’ পদবীর সকলের অপমান হয়েছে বলে অভিযোগ ওঠে।

সূত্র : হিন্দুস্তান টাইমস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com