বৃহস্পতিবার, ০৭:১৬ পূর্বাহ্ন, ২৪ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মুলাদীতে পবিত্র ফাতেহা -ই- ইয়াজদাহম পালিত  আড়িয়াল খাঁর ভাঙনে গৌরনদীতে দুই বছরে ৪০ পরিবার নিঃস্ব এক মাসে বিলীন পাঁচ বসতভিটা, ঝুঁকিতে স্কুলের সড়ক-ব্রিজ গৌরনদীতে অবাধে বিক্রি হচ্ছে নিষিদ্ধ ‘ চায়না দুয়ারী’ জাল, হুমকিতে পরিবেশ ও জীববৈচিত্র্য  উখিয়ায় পাহাড় কাটায় বাধা দেওয়ায় বন কর্মকর্তাদের ওপর হামলা, আহত ২ খুলনায় চাঞ্চল্যকর শিক্ষার্থী আজমুল হত্যা মামলায় গ্রেপ্তার ৩ দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিবর্ষণ, নিহত ১১ ককটেলের ভয় দেখাবেন না, কামান ফেস করে এসেছি: নয়ন শেখ হাসিনার কথিত প্রত্যাবর্তন নিয়ে ভারতীয় গণমাধ্যমের প্রচারণা ভিত্তিহীন যে কৌশলে অনলাইনে যৌন নিপীড়নের ভয়ানক ফাঁদ পাতছে অপরাধীরা তেলের দাম কমল

সয়াবিনের দাম বাড়ানোর প্রতিবাদ বিএনপি’র

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ মে, ২০২২
  • ২৬৬ বার পঠিত

সয়াবিন তেলের দাম বাড়ানো সরকারের গণবিরোধী নীতির বহিঃপ্রকাশ মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার নিজেদের স্বার্থে অস্বাভাবিক হারে দাম বাড়িয়েছে। আজ শুক্রবার (০৬ই মে) সয়াবিন তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল এ মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘ঈদুল ফিতরের আগে বাজার থেকে সয়াবিন তেল উধাও হয়ে যায়। এরপর বাজারে তেলের সংকট কাটেনি। এরমধ্যে হঠাৎ এক লাফে লিটারে ৩৮ টাকা বাড়ানো নজিরবিহীন, যা জনগণকে চরম ভোগান্তিতে ফেলেছে। সয়াবিন তেলকে ‘সোনার হরিণে’ পরিণত করেছে সরকার।’

সয়াবিন তেল বাজার থেকে গায়েব হওয়ার পেছনে ক্ষমতাসীন দলের নেতাদের হাত রয়েছে দাবি করে তিনি বলেন, ‘ ভোটারবিহীন সরকারকে জনগণের কাছে কোনো জবাবদিহি করতে হয় না বলেই সয়াবিন তেলকে ক্রয়ক্ষমতা থেকে দূরে ঠেলে চরম দুর্ভোগের মধ্যে ফেলা হয়েছে। নিত্যপ্রয়োজনীয় এ পণ্যকে সিন্ডিকেটের মাধ্যমে নিয়ন্ত্রণ করে শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়াই প্রধান লক্ষ্য। ’

বিএনপি মহাসচিব বলেন, ‘আশপাশে কোনো দেশেই ভোজ্যতেলের দাম এতটা বাড়েনি। আমি সয়াবিন তেলের সীমাহীন মূল্য বৃদ্ধির এ গণবিরোধী সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com