সোমবার, ০৫:৩৯ পূর্বাহ্ন, ২৭ জুলাই ২০২৬, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন-হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ হজের প্রাথমিক নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যারা ‘ক্রসফায়ারে’ একরামুল হত্যা : হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল কোনো বাধা ছাড়াই দেশত্যাগের সমঝোতায় পদত্যাগ করেন সাহাবুদ্দিন বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা পছন্দ-অপছন্দ ও রাজনীতির ঊর্ধ্বে উঠে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বাস রুটে আসছে বড় পরিবর্তন সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আন্দোলন সফল, এবার কি ভোটের রাজনীতিতে নামবে ‘ককরোচ জনতা পার্টি’

মে দিবসে মাঠকর্মীদের প্রতি সাকিবের শ্রদ্ধা

স্পোর্টস ডেস্কঃ
  • আপডেট টাইম : রবিবার, ১ মে, ২০২২
  • ৩৪৯ বার পঠিত

পৃথিবীজুড়ে ১ মে পালিত হয় ঐতিহাসিক মে দিবস। বিশেষ এই দিনটিকে ঘিরে শ্রমজীবীদের নিয়ে হয়ে থাকে বিশেষ বিশেষ আয়োজন। অনেকে শ্রদ্ধা-শুভেচ্ছায় তাদের সিক্ত করেন। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ‘পোস্টার বয়’ সাকিব আল হাসানও মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, শ্রদ্ধা জানিয়েছেন মাঠকর্মীদেরও।

মে দিবসের অবতারণার পাশাপাশি সাকিব ক্রিকেট স্টেডিয়ামের মাঠকর্মীদের অক্লান্ত পরিশ্রমের কথা তুলে ধরেছেন। তাদের প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

এ সম্পর্কে নিজের ভেরিফায়েড ফেসবুকে সাকিব লেখেন, ‘অক্লান্ত পরিশ্রমে আমাদের মাঠকর্মীরা নিশ্চিত করেন মাঠের প্রস্তুতি ও অন্যান্য সকল সুযোগ-সুবিধা। যার ফলে, আমরা খেলতে পারি কোনো প্রকার চিন্তা ছাড়া। আন্তর্জাতিক শ্রমিক দিবসে মাঠকর্মীসহ পৃথিবীর সকল কর্মজীবী মানুষের জন্য থাকল শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।’

প্রসঙ্গত, এবারের ঈদের আগে বিসিবির মাঠকর্মী ও অফিস সহকারীদের ঈদ বোনাস দিয়েছেন সাকিব। বিসিবিতে কাজ করা পরিচ্ছন্নতা কর্মী, মাঠকর্মী ও অফিস সহকারীদের জন্য ১০ লাখ টাকা ঈদ বোনাস পাঠিয়েছেন তিনি। এ টাকা বিসিবির হিসাবরক্ষক বিভাগের মাধ্যমে সবার মাঝে বণ্টন করতেও বলেন বিশ্ব সেরা অলরাউন্ডার।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com