সোমবার, ০৭:৪৫ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

হজের প্রথম ফ্লাইট ২১ মে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ১২৫ বার পঠিত

চলতি বছর হজের প্রথম ফ্লাইট আগামী ২১ মে থেকে শুরু হবে। আরও আগামী ২ আগস্ট থেকে শুরু হবে হজের ফিরতি ফ্লাইট।

আজ রোববার দুপুরে ঢাকার কুর্মিটোলায় বিমানের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিমানের এমডি ও সিইও শফিকুল আজিম এ তথ্য জানান।

বিমানের এমডি বলেন, আগামী ২১ মে রাত ৩টা ৪৫ মিনিটে হজযাত্রীদের বহনকারী বিমানের প্রথম ফ্লাইট বিজি৩০০১ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে রওনা হবে। ফ্লাইটটি জেদ্দা বিমানবন্দরে অবতরণ করবে স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় ।

বিমান বাংলাদেশ বোয়িং ৭৭৭ এবং বোয়িং ৭৮৭ এয়ারক্রাফট দিয়ে ১৫৯টি প্রাক-হজ ফ্লাইট এবং ১৫২টি হজ-পরবর্তী ফ্লাইট পরিচালনা করবে বলেও জানান শফিকুল আজিম।

উল্লেখ্য, চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন পবিত্র হজ পালনের অনুমতি পেয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ সব হজ প্রত্যাশীদের মধ্য ৬৩ হাজার ৫৯৯ জনকে পরিবহন করবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com