রবিবার, ০৩:৫৫ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
আসিয়ানে সদস্য হওয়ার সুযোগ নেই বাংলাদেশের: মহাসচিব মানবতাবিরোধী অপরাধ : কাদেরসহ ৭ নেতার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ ন্যায় বিচার, আইনের শাসন ও সামাজিক ইনসাফ চায় বিএনপি-মির্জা ফখরুল চট্টগ্রামে পিকআপের ধাক্কায় একই মসজিদের খতিব ও মুয়াজ্জিন নিহত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নৌপথ চালু নিয়ে সভা, যেসব সিদ্ধান্ত হলো দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বেনজীর বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

আ.লীগ ক্ষমতায় থাকার প্রয়োজনে ইতিহাস তৈরি করে : মির্জা ফখরুল

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ১৬১ বার পঠিত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘যারা ক্ষমতায় আছে, তারা ইতিহাস বিকৃতি করে নিজেদের মতো করে ইতিহাস তৈরি করে। তাই আজকে আমরা যে কঠিন লড়াই করছি, সেটা ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে; যারা মানুষকে মযার্দা দেয় না, ইতিহাসের স্বীকৃতি দেয় না, স্বাধীনতা-গণতন্ত্র ও সংবিধান বিশ্বাস করে না। অথচ আজকে যখন পাকিস্তানি শাসনামলের সঙ্গে তাদের শাসনামল নিয়ে পার্থক্য তুলে ধরা হয়, তখন গায়ে আগুন লেগে যায়।’

আজ বুধবার (১৫ মার্চ) জাতীয় প্রেসক্লাবে ড. খন্দকার মোশাররফ হোসেন রচিত আমার রাজনীতির রোজনামচা গ্রন্থের মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

বিএনপির এই নেতা বলেন, ‘সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা আগের রাতে ফল্স ব্যালটে ভোট কেটে রেখেছে। শুনতে পেলাম এখন নাকি গোলোযোগ হচ্ছে। এমনকি আমাদের দলের পক্ষে সাতবার যিনি নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন তাঁকে আঘাত করা হয়েছে। এক হাজার আইনজীবীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।’

ড. খন্দকার মোশাররফ হোসেনকে নিজেদের দেখা একজন শ্রদ্ধাভাজন ও দেশপ্রেমিক আখ্যা দিয়ে মির্জা ফখরুল বলেন, ‘খন্দকার মোশাররফ হোসেন অত্যন্ত কঠিন সময়ে আমরা যারা রাজনীতি করছি; আমরা যা পারেনি সেটা তিনি লেখনির মাধ্যমে তুলে ধরেছেন। রাজনীতির সঠিক ইতিহাস তথ্যে উপাত্তে বইয়ে তুলে ধরেছেন যা আগামী প্রজন্মকে অনুপ্রেরণা দেবে। সুকৌশলে তুলে ধরেছেন নিজের মতামত যা সমকালীন রাজনীতির জন্য যথেষ্ট। কেননা এটা সবাই পারেন না। তিনি অত্যন্ত আন্তরিক একজন মানুষ। যখন যা করেন আন্তরিকতার সঙ্গেই করেন। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা যখন প্রতিনিয়ত নানা অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছি তখনও খন্দকার মোশাররফ ঠান্ডা মাথায় সবকিছু সমাধান করে যাচ্ছেন। আমরা যখন কোনো কিছু সহজে বুঝে উঠতে পারছি না তখন ওনার কাছে ছুটে যাই, কথা বলি এবং সমাধান পাই। সঠিক পথ পাই। একটা আস্থা তৈরি হয়।’

এ সময় সভাপতিত্ব করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. আনোয়ার উল্লাহ। বক্তব্য দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশরারফ হোসেন, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, আমান উল্লাহ আমান, আব্দুল হাই শিকদার ও সাংবাদিক এম আব্দুল্লাহ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com