বুধবার, ০২:৫৯ পূর্বাহ্ন, ১৬ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ চূড়ান্ত হয়নি-ইসি সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড গৌরনদীতে মাদক-সন্ত্রাস ঠেকাতে পুলিশের ভিন্নধর্মী উদ্যোগ, খেলাধুলার মাধ্যমে তরুণদের সুস্থ ও ইতিবাচক পথে ফেরানোর প্রয়াস মোহাম্মদপুর থেকে আ. লীগের সাবেক এমপি আটক দুমকিতে তরুণীকে উত্ত্যক্তের অভিযোগে ইউপি সদস্য আটক হাইকোর্টে তথ্য গোপন করে হাদি হত্যা মামলার আসামির জামিন আবেদন নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল ঠেকাতে ওসিদের কড়া বার্তা ‘ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে কিছু জানে না সরকার’

হাসপাতালে ভর্তি বঙ্গবীর কাদের সিদ্দিকী

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ২৫৯ বার পঠিত

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন। আজ বুধবার দলটির যুগ্ম সম্পাদক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত রোববার পেটে ব্যথা নিয়ে গলব্লাডারের পাথর অপসারণের জন্য তিনি অধ্যাপক ছয়েফউদ্দিন আহমদের তত্ত্বাবধানে বিএসএমএমইউয়ের সার্জারি বিভাগে ভর্তি হন।

ইতোমধ্যে তার বড় ভাই সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইয়িদ, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহছানুল হক মিলন, গণফোরাম নেতা মোস্তফা মহসিন মন্টু হাসপাতালে বঙ্গবীরকে দেখতে যান।

গত বছরের সেপ্টেম্বরে একই হাসপাতালে আলট্রাসনোগ্রাম করার পর গলব্লাডারে পাথর ধরা পড়ে, কিন্তু করোনা শনাক্ত হওয়ায় তখন তার অপারেশন করা সম্ভব হয়নি। আশু সুস্থতার জন্য তিনি সবার দোয়া চেয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com