রবিবার, ০৪:১৬ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

তিন কোটি টাকা হোটেল বিল দিয়ে স্থায়ী বাড়িতে রোনালদো

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৫৫ বার পঠিত

সৌদি আরবে পাড়ি জমানোর পর এতদিন ক্রিশ্চিয়ানো রোনালদোর বসবাস ছিল বিলাসবহুল হোটেলে। মাসখানেক থাকার পর পরিবারসহ স্থায়ী বাড়িতে উঠেছেন সিআরসেভেন। হোটেল বিল দিতে হয়েছে প্রায় আড়াই লাখ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যায় প্রায় তিন কোটি টাকা।

আল নাসরে নাম লেখানো রোনালদোকে এতদিন রাখা হয়েছিল ‘ফোর সিজন্‌স’ হোটেলের কিংডম টাওয়ারে। দেশের অন্যতম সেরা বিলাসবহুল হোটেল সেটি। তিনি এমন একটি স্যুটে ছিলেন, যেখানে থাকার সামর্থ্য রয়েছে দেশের ধনবান ব্যক্তিদেরই। রিয়াদের অন্যতম সেরা স্যুটে রাখা হয়েছিল তাকে।

রোনালদো ছাড়াও তার পরিবার, বন্ধুবান্ধব এবং নিরাপত্তারক্ষীদের জন্য সেখানে ছিল ১৬টি রুম। রোনালদো যে ঘরে থেকেছেন, সেটির আয়তন ছিল প্রায় তিন হাজার ফুট। এক মাসের জন্য ভাড়া নেওয়া হয়েছিল সেটি। রোনালদো এবং তার সঙ্গীরা মোট দুটি তলায় ছিলেন। রোনালদোর ঘরের পাশেই ছিল ব্যক্তিগত অফিস, ডাইনিং রুম এবং মিডিয়া রুমও।

রোনালদোর নতুন স্থায়ী ঠিকানা কোথায় হয়েছে, তা বিস্তারিত জানা যায়নি। তবে সেখানেও রোনালদোর জন্য থাকছে রাজকীয় সুযোগ-সুবিধা, তা বলাই বাহুল্য। নতুন বাড়িতে রোনালদোর সঙ্গে থাকছেন বান্ধবী জর্জিনাসহ ছেলেমেয়ে ও তার মা।

আল নাসরে যোগ দেয়ার পর অনেক দিন গোলের দেখা পাননি রোনালদো। তবে গোল খরা কাটিয়ে এই মুহূর্তে বেশ ছন্দেই রয়েছে পর্তুগিজ এ তারকা ফুটবলার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com