রবিবার, ০৭:৫৪ পূর্বাহ্ন, ০৮ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
আগৈলঝাড়ায় পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষের পরিচর্যায় হিউম্যান ফর হিউম্যানিটি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত দেশে কি আদৌ কোনো সরকার আছে, প্রশ্ন জামায়াত আমিরের আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হৃদয়-মুশফিকের ব্যাটে বাংলাদেশের ১০০ ভরাডুবির পর ট্রাম্পের নতুন চিফ অব স্টাফের দায়িত্বে মিলার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুদ্ধ যখন অনিবার্য, মেজর মেজর জিয়া তখন যুদ্ধের ডাক দিলেন-জহির উদ্দিন স্বপন তৃণমূল পর্যায়ের সরকার হচ্ছেন গ্রাম পুলিশ গৌরনদীতে গ্রাম পুলিশকে উদ্দেশ্য করে……. জহির উদ্দিন স্বপন  যুগে যুগে এমপি-মন্ত্রী-প্রধানমন্ত্রী আসবেন, শত বছরেও একজন কবি নজরুল তৈরি হবেন না…… জহির উদ্দিন স্বপন

হঠাৎ কেন মুরগির দাম বাড়ল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪৬ বার পঠিত

কয়েক সপ্তাহ ধরে মুরগির দাম বেড়েই চলছে। সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে ৩০ টাকা। ব্যবসায়ীরা বলছেন, বাজারে মুরগির চাহিদা বাড়লেও সরবরাহ বাড়েনি। এছাড়া রোজার আগে মানুষ বেশি করে মুরগি কিনছেন। এ কারণে মুরগির দাম বেড়েছে।

আজ শুক্রবার রাজধানীর কাওরান বাজার, পলাশী বাজার, নিউ মার্কেটসহ কয়েকটি বাজার ঘুরে এই তথ্য পাওয়া গেছে।

পলাশী বাজারের মুরগি বিক্রেতা সামসুল আলম জানান, এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে ৩০ টাকা। সোনালি মুরগির দাম বেড়েছে কেজিতে ৭০ টাকা পর্যন্ত। গত সপ্তাহে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ১৯০ থেকে ২০০ টাকা। আজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ২২০ থেকে ২২৫ টাকা। আর ২৭০ টাকার সোনালি মুরগি আজ বিক্রি হচ্ছে ৩৪০ টাকায়।
দাম বৃদ্ধির বিষয়ে হাতিরপুল বাজারের সবুজ পোল্ট্রি ফার্মের মালিক মো. সবুজ মিয়া বলেন, বাজারে মুরগি কম আসছে। এছাড়া রোজার আগে মানুষ বেশি করে মুরগি। তার পাইকারের কাছ থেকে বেশি দামে কিনতে হচ্ছে। তাই মুরগির দাম বাড়ছে।

এদিকে শীতকালীন সবজির দাম কিছুটা ওঠা-নামা করছে। বাজারে সিম ৩০-৪০ টাকা, মরিচ ১৪০ টাকা, বেগুন ৪০-৫০ টাকা, আলু ২৫ টাকা, পেঁপে ২৫ টাকা, গাজর ৪০ টাকা ঢেঁড়স ৬০ টাকা, মুলা ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া ফুলকপি প্রতি পিস আকার-ভেদে ৩০-৪০ টাকা, পাতা কপি আকার ৩৫-৪০ টাকা বিক্রি করছি।

বাজার ডিমের দাম উর্ধ্বমুখী। এক সপ্তাহে ডিমের দাম হালিতে ৫ টাকা পর্যন্ত বেড়েছে। গত সপ্তাহে ৪০ টাকায় বিক্রি হওয়া ডিমের হালি এ সপ্তাহে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে।

তেজগাঁও ডিম ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সাবেক সভাপতি আমান উল্লাহ বলেন, ‘রমজান মাসের আগে ডিমের দাম কমার সুযোগ নেই। রোজা শুরু হলে ডিমের চাহিদা কম থাকবে। তখন ডিমের দাম কমবে। রোজার ঈদ শেষ হলে আবারও ডিমের বাজার বাড়বে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com