সোমবার, ০৬:২০ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

বেলুনকাণ্ড: ক্ষমা চাইবেন না বাইডেন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১২৯ বার পঠিত

চীনের দৈত্যাকার বেলুন নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, গত ৪ ফেব্রুয়ারি তাদের আকাশসীমায় তারা যে বেলুন ভূপাতিত করেছে সেটি চীনা গোয়েন্দা বেলুন। কিন্তু চীন এই দাবি অস্বীকার করে বলেছে, আবহাওয়া পর্যবেক্ষণের জন্য তাদের এই বেলুন মার্কিন আকাশসীমায় ভুলে প্রবেশ করেছে। এরপর উত্তর আমেরিকার আকাশে আরও তিন রহস্যময় বস্তুকে গুলি করে নামায় মার্কিন সেনাবাহিনী। এই নিয়ে এবার কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর বিবিসির।

তিনি বলেছেন, চীনা নজরদারি বেলুন যুদ্ধবিমান দিয়ে ভূপাতিত করার ঘটনায় তিনি ক্ষমা চাইবেন না। জায়ান্ট এই বেলুন নজরদারিতে ব্যবহার করা হয়েছিল বলে জানান বাইডেন।

তবে পরবর্তীতে যে তিনটি অজ্ঞাত বস্তু উত্তর আমেরিকার আকাশ থেকে গুলি করে নামানো হয়েছে সেগুলোর বিদেশি কোনো গোয়েন্দা যান হওয়ার সম্ভাবনা নেই তেমন বলে জানান মার্কিন এই প্রেসিডেন্ট।

এ ছাড়া বেলুন কাণ্ড নিয়ে শিগগির চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন বাইডেন। গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসে বাইডেন বলেন, আমরা আশা করছি বেলুনের শেষ দেখতে পাবো। কিন্তু বেলুন নামানোর জন্য আমি ক্ষমা চাইবো না।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com