সোমবার, ০৬:০০ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

ভূমিকম্পের ১০ দিন পর তুরস্কে জীবিত উদ্ধার কিশোরী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১২৯ বার পঠিত

ভূমিকম্পের ১০ দিন পর তুরস্ক থেকে অ্যালেইনা ওলমেজ (১৭) নামের এক কিশোরীকে জীবিত উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দেশটির কাহরামানমারাশ শহরের একটি অ্যাপার্টমেন্ট থেকে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধারকারী দলের সদস্য আলি আকদোগান বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, , ‘মেয়েটি তুলনামূলকভাবে সুস্থ আছে। তবে শারীরিকভাবে খুবই দুর্বল।

আলি আকদোগান পেশায় একজন খনিশ্রমিক। তবে ভূমিকম্পের পর সরকারি দুর্যোগ মোকাবিলা বাহিনীর স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন তিনি।
অ্যালেইনাকে উদ্ধারের ভিডিওচিত্র ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে তুরস্কের সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখানে দেখা গেছে, ধ্বংস্তূপ থেকে অ্যালেইনাকে উদ্ধারের পর আনন্দে উদ্ধারকর্মীদের জড়িয়ে ধরেছেন তার চাচা।

তুরস্ক ও সিরিয়ায় গত ৬ ফেব্রুয়ারি বিধ্বংসী ভূমিকম্প আঘাত হানে। এতে প্রতিনিয়ত বাড়ছে মৃত্যুর মিছিল। বৃহস্পতিবার পর্যন্ত দেশ দুইটিতে নিহতের সংখ্যা ৪২ হাজার ছাড়িয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিভিন্ন ধবংস্তুপের নিচে এখনও অনেকে আটকা থাকলেও তাদের জীবিত উদ্ধারের আশা এখন নেই বললেই চলে। এরমধ্যে উদ্ধার অভিযানও কমে গেছে। এতে করে তুরস্কের জনগণের মধ্যে ক্ষোভ বাড়ছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে,  বুধবার তুরস্কে বেশ কয়েকজন জীবিত লোককে উদ্ধার করা হয়েছে। কিন্তু উদ্ধার অভিযান উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com