শনিবার, ০৯:০৫ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

ঘুমিয়েও কমবে ওজন!

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৭৩ বার পঠিত

ওজন কমানোর রেসে বর্তমানে সবাই কমবেশি দৌড়াচ্ছেন। কেউ না খেয়ে থাকছেন, কেউ আবার ঘণ্টার পর ঘণ্টা জিমে সময় কাটাচ্ছেন। ওজন কমাতে যদিও ডায়েট ও শরীরচর্চার বিকল্প নেই, তবে এর পাশাপাশি সঠিক জীবনযাপন করাও জরুরি। অর্থাৎ সময়মতো খাওয়া কিংবা ঘুমের বিকল্প নেই।

বর্তমানে অনেকেই ঘুমের বিষয়ে সঠিক নজর রাখেন না। একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক ৭-৮ ঘণ্টা গভীর ঘুম জরুরি। বয়সভেদে ঘুমের পরিমাণ একেকজনের উপর নির্ভর করে। গবেষণা বলছে, পুরুষের চেয়ে নারীর এক থেকে দুই ঘণ্টা বেশি ঘুম প্রয়োজন।

ঠিক একইভাবে ওজন কমাতে হলেও আপনাকে পর্যাপ্ত ঘুমাতে হবে। জানেন কি, ঘুমিয়েও ওজন কমানো যায়। অবিশ্বাস্য হলেও সত্যিই যে, আপনি ঘুমিয়েও ওজন ঝরাতে পারবেন।
এ কারণেই পুষ্টিবিদরা বলেন, ওজন কমাতে গেলে আগে ঘুমের সময়সূচী পরিবর্তন করুন। আর মনে রাখবেন, এক্ষেত্রে গভীর ঘুম হওয়া আবশ্যক। চলুন তবে জেনে নেওয়া যাক ঘুমিয়েই কীভাবে ওজন কমাবেন-

>> প্রতি রাতে অতিরিক্ত এক ঘণ্টার ঘুম আপনাকে ২৭০ ক্যালোরি পর্যন্ত কমাতে সাহায্য করতে পারে। আর প্রতিদিন যদি আপনি এভাবে ২৭০ ক্যালোরি করে বার্ন করতে পারেন তাহলে বছরে প্রায় ৯ পাউন্ড হারাতে পারবেন।

>> ঘুমাতে যাওয়ার আগে এক গ্লাস প্রোটিন শেক খাওয়ার অভ্যাস করুন। এতে আপনার পেট ভরা থাকবে ও মধ্যরাতে ক্ষুধাও লাগবে না। অন্যদিকে প্রোটিন কিন্তু কার্বোহাইড্রেটের তুলনায় অনেক বেশি থার্মোজেনিক। এর ফলে ঘুমিয়েও আপনি বেশি ক্যালোরি পোড়াতে পারবেন।

>> কম্বল ছাড়া ঘুমানোর চেষ্টা করুন। কম তাপমাত্রায় ঘুমালে বিপাকক্রিয়া বাড়ে। এর ফলে শরীর একসঙ্গে আরও বেশি ক্যালোরি পোড়ায়। গবেষণায় দেখা গেছে, কম তাপমাত্রায় ঘুমালে শরীরের বাদামি চর্বির পরিমাণ বেড়ে যায়। আর এই চর্বি শরীরের জন্য ভালো। বাদামি চর্বি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে।

>> অনেকেই রাতের খাবার এড়িয়ে যান। যা মোটেও ভালো অভ্যাস নয়। ঘুমানোর আগে সঠিকভাবে না খেলে শরীরের উপর বিরূপ প্রভাব পড়ে। রাতের খাবার এড়িয়ে গেলে শরীর ক্ষুধার্ত হয়ে পড়ে। যা বিপাককে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে ও হজম প্রক্রিয়াকে ধীর করে দেয়।

>> ঘুমের সময় চোখে স্লিপিং মাস্ক পরুন। গবেষণায় দেখা গেছে, যারা অন্ধকার ঘরে ঘুমান তাদের ওজন বেড়ে যাওয়ার ঝুঁকি অন্যদের তুলনায় ২১ শতাংশ কম। তাই স্লিপিং মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com