সোমবার, ০৫:৫৯ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

যুদ্ধের সমালোচনা করে পোস্ট, ১০ বছর কারাদণ্ড হতে পারে রুশ তরুণীর

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৩১ বার পঠিত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে নিজ দেশের সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করায় ওলেসিয়া ক্রিভৎসোভা নামের এক শিক্ষার্থীকে গৃহবন্দী করে রাখা হয়েছে। তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগও আনা হয়েছে। সন্ত্রাসবাদ ও রাশিয়ার সামরিক বাহিনীকে অবমাননার অভিযোগে তার ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ওলেসিয়া ক্রিভৎসোভা রাশিয়ার আরখাঙ্গেলস্ক শহরের নর্দার্ন ফেডারেল ইউনিভার্সিটির শিক্ষার্থী। তার পায়ে ইলেক্ট্রিক ট্যাগ যুক্ত করে দেওয়া হয়েছে। যার মাধ্যমে তার প্রতিটি পদক্ষেপ নজরে থাকে রুশ সরকারের। এমনকি রাশিয়ার সন্ত্রাসী এবং কট্টরপন্থীর তালিকায়ও উঠে গেছে ওলেসিয়ার নাম।

গত বছরের অক্টোবরে রাশিয়া ও ক্রিমিয়ার মধ্যকার সেতুতে বিস্ফোরণ নিয়ে পোস্ট করেন ২০ বছর বয়সি ওলেসিয়া ক্রিভৎসোভা। তিনি বলেন, ‘সেতুটি সম্পর্কে আমি একটি পোস্ট করেছিলাম, বলেছিলাম এই কাজের কারণে ইউক্রেনীয়রা কতই না খুশি হবে। যুদ্ধ নিয়ে আমার এক বন্ধুর পোস্টও শেয়ার করেছিলাম। এরপরই শুরু হয় নাটকীয়তা।’

ওলেসিয়া বলেন, ‘আমি ফোনে মায়ের সঙ্গে কথা বলছিলাম। এ সময় বাড়ির সামনের দরজা খোলার শব্দ পাই। তাকিয়ে দেখি ঘরে প্রচুর পুলিশ ঢুকছে। তারা আমার ফোন নিয়ে যায়।’

পরে ওলেসিয়ার বিরুদ্ধে সন্ত্রাসবাদ ও রাশিয়ার সামরিক বাহিনীকে অবমাননার অভিযোগ গঠন করা হয়। ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে তার। এরই মধ্যে আদালত তাকে গৃহবন্দী করে রাখার নির্দেশ দিয়েছেন বলে প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com