মঙ্গলবার, ০৮:৪০ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বিয়ের দিন পুকুরে ডুবে বরের মৃত্যু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৬৪ বার পঠিত

বিয়ের দিন পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রাজু আহম্মদ (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

গতকাল রোববার বিকেলে কুমিল্লার হোমনা উপজেলার বড় ঘাড়ামোড়া গ্রামে এ ঘটনা ঘটে। রাজু ওই গ্রামের মৃত আলী মিয়ার ছেলে।

রাজুর ছোট ভাই মো. বিল্লাল হোসেন জানান, তার ভাই ঢাকায় সিএনজিচালিত অটোরিকশা চালান। উপজেলার শ্রীপুর গ্রামের এক মেয়ের সঙ্গে তার ভাইয়ের বিয়ে ঠিক হয়।

রোববার ছিল বিয়ের দিন। বিকেলে বরযাত্রী যাওয়ার জন্য সব মেহমানরা বাড়িতে এসে উপস্থিত হন। পুকুরে গোসল করতে গিয়ে রাজু ভাই পানিতে ডুবে যান।

পরে সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার ভাই সাঁতার জানতো না।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুছ ছালাম সিকদার জানান, হাসপাতালে আনার আগেই রাজু আহম্মদের মৃত্যু হয়েছে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন,পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য স্বজনদের জিম্মায় দিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com