রবিবার, ০৯:১২ অপরাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

শিরোপায় চোখ বরিশালের

স্পোর্টস ডেস্কঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৬৩ বার পঠিত

শুক্রবার বিপিএলের ফাইনালে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল। ঠাসা উত্তেজনার ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৫টায়। টানা জয়ের ধারায় থাকা বরিশালের চোখ সরাসরি শিরোপায়।

বৃহস্পতিবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অবশ্য আসতে পারেননি বরিশাল অধিনায়ক সাকিব আল হাসান। তার পরিবর্তে আসা নুরুল হাসান সোহান জানালেন তার প্রত্যাশা। তিনি বলেন, ‘আমরা ভালো ছন্দে আছি, একটানা অনেকগুলো ম্যাচ জিতেছি। শেষটা ভালো করতে পারলে সবার অনেক ভালো লাগবে।’

তিনি আরো বলেন, ‘আসলে আমার খুব বেশি কিছু করা লাগেনি। টি-টোয়েন্টিতে সবাই প্রতিদিন রান করবে না। ক্রিকেট ব্যক্তিগত খেলা নয়, দলীয় খেলা। আমরা দল হিসেবে ভালো খেলছি। ফাইনালে যদি দলের জন্য কিছু করার সুযোগ আসে দলের জয়ে যেন অবদান রাখতে পারেনি। হয়ত ব্যাটিংয়ে রান করতে পারছি না। কিপিংয়ে নিজের শতভাগ দেওয়ার চেষ্টা করছি। সত্যি বলতে সাকিব ভাই খুব ভালো ফর্মে আছেন। একাই উনি ২-৩ জনের কাজ করে দিচ্ছেন। ফাইনালে দলে অবদান রাখার লক্ষ্য থাকবে।’

ফাহিম-সাকিব-সুজন। অধিনায়ক হিসেবে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন সাকিব। টিমের পেছনে কাজ করছেন নাজমুল আবেদিন ফাহিম ও খালেদ মাহমুদ সুজন। সব মিলিয়ে দলটি আত্মবিশ্বাসে ভরপুর।

এ প্রসঙ্গে সোহান বলেন, ‘আমাদের ম্যাচ জেতার পেছনে অবশ্যই মাঠের পারফরম্যান্সের অবদান রয়েছে। তবে আমাদের ড্রেসিংরুমের পরিবেশ খুব ভালো। ফাহিম স্যার আছেন, সুজন ভাই আছেন, সাকিব ভাই আছে। যে দুইটা ম্যাচ হেরেছিলাম তখনো ড্রেসিংরুমের পরিবেশ অনেক ভালো ছিল। এই পরিবেশ মাঠে খেলার জন্য অনেক সহায়ক।’

প্রতিপক্ষ কুমিল্লাও বেশ তেতে আছে। এই দলটি প্রসঙ্গে সোহান বলেন, ‘কুমিল্লা ভারসাম্যপূর্ণ দল, পুরো টুর্নামেন্টে ভালো খেলছে। কাল যারা ভালো খেলবে তারাই জিতবে। আমরা দল হিসেবে খেলেছি, এটাই লক্ষ্য থাকবে। কেউ ফিল্ডিং করে, কেউ দুটি ডট বল করে, কেউ একটা উইকেট নিয়ে, কেউ ১০ রান নিয়ে। টিম প্ল্যান অবশ্যই থাকে। কিন্তু এখানে বলাটা ঠিক হবে না।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com