রবিবার, ০২:৫০ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

যে বিষয়ে ডিসিদের সতর্ক করলেন তথ্যমন্ত্রী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩
  • ১৫৩ বার পঠিত

জেলা পর্যায়ে অনিবন্ধিত অনলাইন নিউজপোর্টাল, আইপিটিভি ও ইউটিউব চ্যানেলের বিষয়ে জেলা প্রশাসকদের (ডিসি) সতর্ক করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। আজ বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের শেষ দিনে অংশ নেওয়ার পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘জেলাপর্যায়ে অনেকগুলো অনিবন্ধিত অনলাইন পোর্টাল, আইপিটিভি ও ইউটিউব চ্যানেল আছে। এগুলোর মাধ্যমে অনেক সময় গুজব ছড়ানো হয়, অনেক সময় ভুল তথ্য পরিবেশন করা হয় এবং বিভ্রান্তি ছড়ানো হয়। এগুলো চ্যালেঞ্জ।’

তথ্যমন্ত্রী ডিসিদের জানিয়েছেন, দেশের ১২টি আইপিটিভি নিবন্ধিত। এ ছাড়া ১৭০টির কিছু বেশি অনলাইন নিউজপোর্টাল ও আরও ১৭০টির কিছু বেশি পত্রিকার অনলাইন পোর্টাল এবং ১৫ থেকে ১৬টির মতো টিভির অনলাইন পোর্টালের নিবন্ধন দেওয়া হয়েছে। বাকিগুলো নিবন্ধনবিহীন।

হাছান মাহমুদ বলেন, ‘ডিসিদের বলা হয়েছে বাকিগুলোর (নিবন্ধনবিহীন) কেউ কেউ বিভ্রান্তি, গুজব, এবং অসত্য সংবাদ তৈরি করে, সমাজে হানাহানি তৈরি করার অপচেষ্টা চালাচ্ছে। এগুলোর বিষয়ে যাতে ব্যবস্থা নেওয়া যায়, সেজন্য জানাতে বলা হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে, প্রশাসন যেন সঙ্গে সঙ্গে সত্য তথ্য প্রকাশ করে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com