রবিবার, ১২:০৬ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

ছয় দল নিয়ে জুনে সাফ চ্যাম্পিয়নশিপ!

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩
  • ১৫১ বার পঠিত

আগামী ২০ জুন অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৩। এর আগে সর্বশেষ গত ২০২১ সালে মালদ্বীপে অনুষ্ঠিত হয়েছিল এ টুর্নামেন্ট। এবার কোথায় অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপের আসর, তা এখনো নির্ধারণ হয়নি। আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জানা যাবে আয়োজক দেশের নাম। এরই মধ্যে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) অংশগ্রহণকারী দেশগুলোকে চিঠি দিয়েছে। আয়োজক হওয়ার জন্য আগ্রহী দেশগুলো আগমী ২৯ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবে। সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল মুঠোফোনে আমাদের সময়কে বলেন, ‘আয়োজক হওয়ার জন্য অংশগ্রহণকারী দেশগুলোর কাছে আমরা চিঠি পাঠিয়েছি। আগামী ২৯ জানুয়ারির পর আমরা সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেব।’ আসন্ন টুর্নামেন্ট বাংলাদেশে হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? এ প্রসঙ্গে আনোয়ারুল হক হেলাল জানান, এটি সভায় সিদ্ধান্ত নেওয়া হবে। এখন কিছু বলা যাচ্ছে না।

আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সাফের সভা অনুষ্ঠিত হবে। আর সেখানেই আয়োজক দেশ চূড়ান্ত করা হবে। সাফের পাঠানো চিঠি পেয়েছে বাংলাদেশও। তবে এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সাফের টুর্নামেন্ট আয়োজনের জন্য ভেন্যু দরকার। বর্তমানে দেশের ফুটবলের প্রধান ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কারকাজ চলছে। আগামী জুনের মধ্যেই স্টেডিয়ামটি বুঝে পেতে চায় বাফুফে। যদি জুনের মধ্যে স্টেডিয়াম বুঝে পায় বাফুফে, তা হলে সাফ আয়োজন করতে পারবে বাংলাদেশ। এর আগে তিনবার বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছিল সাফ চ্যাম্পিয়নশিপ। সবশেষ ২০১৮ সালে ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল ফুটবলের এই আসর। সেবার সফলভাবে টুর্নামেন্টটি আয়োজন করেছিল বাংলাদেশ। এর আগে ২০০৩ ও ২০০৯ সালে বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছিল এ টুর্নামেন্ট। জানা গেছে, এবার সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন করার জন্য ভারত ও নেপাল খুবই আগ্রহী। আয়োজক হতে হলে তাদের পেছনে ফেলতে হবে বাংলাদেশকে। তবে এবার ছয় দল নিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। কেননা অনির্দিষ্টকালের জন্য শ্রীলংকাকে নিষিদ্ধ করেছে ফিফা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com