শুক্রবার, ১০:৩৪ পূর্বাহ্ন, ০৪ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদী রহমানিয়া কুরআন ক্যাডেট মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ গৌরনদীতে রহমানিয়া ক্যাডেট মাদ্রাসায় সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি

রাষ্ট্রপতি নির্বাচন ২৩ ফেব্রুয়ারির মধ্যে : ইসি সচিব

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ১৭৭ বার পঠিত

নির্বাচন কমিশন (ইসি) সচিব মো: জাহাঙ্গীর আলম বলেছেন, আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।

রোববার (২২ জানুয়ারি) ইসি ভবনে এক সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘ইতোমধ্যে প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আমরা সংসদ সচিবালয়ের সাথে যোগাযোগ করব এবং স্পিকারের সাথে প্রধান নির্বাচন কমিশনারের বৈঠকের তারিখ ঠিক করব।’

তিনি আরো বলেন, বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদ পরবর্তী মেয়াদে আর রাষ্ট্রপতি হতে পারবেন না। কারণ দেশের সংবিধান অনুযায়ী একজন ব্যক্তি সর্বোচ্চ দুই মেয়াদে রাষ্ট্রপতি পদে থাকতে পারেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন আবদুল হামিদ। প্রথম মেয়াদ শেষ হওয়ার পর ২০১৮ সালে একই তারিখে দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি।

হামিদই একমাত্র রাষ্ট্রপতি যিনি টানা দুই মেয়াদে দায়িত্ব পালন করছেন। তার দ্বিতীয় ও শেষ মেয়াদ শেষ হবে চলতি বছরের ২৪ এপ্রিল।

রাষ্ট্রপতি নির্বাচনে আইনপ্রণেতারা ভোট দেন। যাতে সিইসি নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com