মঙ্গলবার, ১১:২০ অপরাহ্ন, ১৮ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

বুকভাঙ্গা কান্নায় হিমেলকে বিদায় জানালো রাবি

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৬৪ বার পঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ট্রাকচাপায় নিহত শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেলকে বুকভাঙা কান্নায় বিদায় জানিয়েছেন তাঁর সহপাঠী, বন্ধু, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা।

এরপর তার মরদেহ নেয়া হয় নিজ বাড়ি নাটোরে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে শহরের গাড়িখানা কবরস্থানে দাফন করা হবে।

বুধবার (২ ফেব্রুয়ারি ) সকাল পৌনে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মাহমুদ হাবিব হিমেলের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে হাজার হাজার শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন।

পরে উপাচার্যের নেতৃত্বে হিমেলের মরদেহ তার নানাবাড়ি নাটোর সদরে নেয়া হয়। সেখানে আরেক দফা জানাজা শেষে কাপড়িয়া পট্টি এলাকায় দাফন করার কথা রয়েছে। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হলের সামনে ট্রাকচাপায় নিহত হন চারুকলা অনুষদের চতুর্থ বর্ষের মাহবুব হাবিব হিমেল।

এ ঘটনায় রাতে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করে দায়িত্বে অবহেলার দায়ে প্রক্টরকে অপসরণের দাবি করেন শিক্ষার্থীরা। সকালেই প্রক্টরকে অপসারনের ঘোষণা দেন উপাচার্য।

হিমেল রাবির গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি শহীদ শামসুজ্জোহা হলের ২১২ নাম্বার রুমে থাকতেন বলে জানা গেছে। হলে দীর্ঘদিন একইসঙ্গে থাকা সহপাঠীসহ, শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, হিমেল পাঠ্যক্রমের বাইরের কাজেও বেশ আগ্রহী ছিলেন।

হিমেলের নিজের দুটি কারুকাজের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন সহপাঠীরা। তারা জানিয়েছেন, হিমেল কারুকাজে বেশ পটু ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com