রবিবার, ১২:০৬ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

মেসিদের বিশ্বকাপের পদকে খাদ!

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩
  • ১৪২ বার পঠিত

মাপে মিলল না। ফুটবল বিশ্বকাপ জেতার পর সোনার পদক পেয়েছিলেন লিওনেল মেসিরা। সেই পদকেই রয়েছে ফারাক। আঙ্খেল ডি মারিয়া এবং লিয়ান্দ্রো পারেদেস মেপে দেখলেন তাদের পদক। ওজনে ফারাক রয়েছে দু’টি পদকের। সেই ভিডিওই প্রকাশ করেছে জুভেন্টাস। সেই ক্লাবেই খেলেন আর্জেন্টিনার এই দুই ফুটবলার।

বুধবার জুভেন্টাস ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে। সেখানে দেখা যাচ্ছে ডি মারিয়া এবং পারেদেস তাঁদের পদকগুলো ওজন করছেন। ডি মারিয়ার পদকটির ওজন ৪৪১ গ্রাম। কিন্তু পারেদেসের পদকটির ওজন ৪২৯ গ্রাম। অর্থাৎ দু’টির মধ্যে তফাৎ ১২ গ্রামের। পারেদেস বলেন, ‘আমার পদকের কয়েক গ্রাম কে নিয়ে নিলো?’ মেসির বিশ্বকাপ জয়ের পিছনে অন্যতম দুই কাণ্ডারি দি মারিয়া ও পারেদেস।

৩৬ বছর পর বিশ্বকাপ জয় করে আর্জেন্টিনা। মেসির ট্রফির ক্যাবিনেটে শোভা পাচ্ছে বিশ্বকাপ। প্রথম ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধে হারলেও পরের সব ক’টি ম্যাচ জিতে নেন তারা। ফাইনালে ফ্রান্সকে হারিয়ে দেন মেসিরা। ফাইনালে দু’টি গোল করেন মেসি। নির্ধারিত ৯০ মিনিট এবং অতিরিক্ত ৩০ মিনিটের পর ৩-৩ ব্যবধানে শেষ হয় ম্যাচ। টাইব্রেকারে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা।

বার বার বিশ্বকাপ জয়ের স্বপ্নভঙ্গ হচ্ছিল মেসির। শেষ পর্যন্ত কাতারে বিশ্বকাপ জিতলেন তিনি। মেসি জানিয়েছেন এটাই তার শেষ বিশ্বকাপ ছিল। চার বছর পর বিশ্বকাপ খেলবেন না তিনি। যদিও আর্জেন্টিনার জার্সি আরো কিছু ম্যাচ খেলতে চান মেসি। বৃহস্পতিবার পিএসজি-র হয়ে খেলতে নামেন মেসি।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com