রবিবার, ১২:০৫ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

বারমুডার কোচ ডেভিড মুরকে নিয়ে আসছে বিসিবি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩
  • ১৪৯ বার পঠিত

টম মুডি নয়, ডেভিড মুরকে নিয়ে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৫৮ বছর বয়সী এই অস্ট্রেলিয়ানকে হেড অব প্রোগ্রামস পদে নিয়োগ দিয়েছে বিসিবি। বিসিবি থেকে এক বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, বাংলাদেশের ক্রিকেট নিয়ে কাজ করতে দুই বছরের চুক্তিতে আগামী মাসেই বাংলাদেশে আসছেন ডেভিড মুর।

বেশ কিছু দিন ধরে ক্রিকেট পাড়ায় আলোচনা চলছিল, দেশের ক্রিকেটের উন্নতির লক্ষ্যে সঠিক পরিকল্পনা গ্রহণ ও পাইপলাইন সমৃদ্ধ করতে একজন পরামর্শক নিয়োগ দিবে বিসিবি৷ যেখানে আলোচনায় ছিলেন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার ও সময়ের অন্যতম সেরা কোচ টম মুডি৷ তবে শেষ পর্যন্ত মুডিকে পেছনে ফেকে ডেভিড মুর দায়িত্বটা নিয়ে নিলেন কাঁধে।

মূলত বিসিবির হাই পারফরম্যান্স দল ও বাংলাদেশ টাইগার্স প্রোগ্রামের জন্য পরিকল্পনা করা, কৌশল সাজানো ও বাস্তবায়ন করাই হবে মুরের কাজ।অর্থাৎ জাতীয় দলের পাইপলাইনের চাহিদা পুরণে কাজ করবেন মুর। সেইসাথে তিনি কোচদের ডেভেলপমেন্ট প্রোগ্রামও তদারকি করবেন।

ডেভিড মুর ক্রিকেট বিশ্বে খুব একটা আলোচিত নাম না হলেও একেবারেই অপরিচিত নয়। জাতীয় দলে কাজ করার পাশাপাশি হাই পারফরম্যান্স ম্যানেজার ও কোচ ডেভেলপার হিসাবে ডেভিড মুরের বেশ সুনাম আছে। নিউ সাউথ ওয়েলসের হেড অব কোচ ডেভেলপমেন্ট হিসাবে কাজ করেছেন তিনি।

মুরে ছিলেন অস্ট্রেলিয়ার সেন্টার অব এক্সিলেন্সেরও সিনিয়র কোচ। ওয়েস্ট ইন্ডিজের দলের সহকারী কোচ হিসাবেও কাজ করেছেন তিনি। এমনকি ২০০৭ সালের ইংল্যান্ড সফরে দলটির প্রধান কোচ হয়েছিলেন মুরে। বারমুডা জাতীয় দলের প্রধান কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন।

বিসিবিতে কাজ পেয়ে বেশ উচ্ছ্বসিত মুরে৷ এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘আমি খুবই উচ্ছ্বসিত বিসিবির হেড অব প্রোগ্রামস হয়ে কাজ করতে। আমি মুখিয়ে আছি প্রধান কোচ, তাদের কোচিং ও সাপোর্ট স্টাফ এবং ক্রিকেটারদের সাহায্য করে তাদের দক্ষতা বাড়াতে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com