শনিবার, ১১:০৪ অপরাহ্ন, ০১ অগাস্ট ২০২৬, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

ম্যারাডোনা নয় মেসিই সর্বকালের সেরা : স্কালোনি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩
  • ১৬২ বার পঠিত

দিয়েগো ম্যারাডোনা, না লিয়োনেল মেসি! কে বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার? এই বিবাদ আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে দীর্ঘ দিন ধরে চলছে। অনেকের মতে এত দিন সেই লড়াইয়ে এগিয়ে ছিলেন ম্যারাডোনা। কিন্তু এবার বিশ্বকাপ জিতে সমান সমান করে নিয়েছেন মেসি, বলছেন একাংশ। সেই বিবাদে এ বার ঢুকে পড়লেন লিওনেল স্কালোনি। আর্জেন্টিনার ফুটবল কোচ জানিয়ে দিলেন, তার মতে বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার মেসি।

একটি স্প্যানিশ রেডিও স্টেশনে দেয়া সাক্ষাৎকারে ম্যারাডোনা-মেসি নিয়ে প্রশ্ন করা হয়েছিল স্কালোনিকে। জবাবে তিনি বলেন, ‘যদি আমাকে একজনকে বেছে নিতে হয় তা হলে আমি লিওকে বাছব। কারণ, তার সাথে আমার বিশেষ সম্পর্ক রয়েছে। ম্যারাডোনা খুব ভালো ফুটবলার। কিন্তু সর্বকালের সেরা ফুটবলার মেসি।’

স্কালোনিকে খুব একটা পছন্দ করতেন না ম্যারাডোনা। তিনি যখন আর্জেন্টিনার কোচ হন তখন স্কালোনিকে ট্রাফিক পুলিশের সাথে তুলনা করেছিলেন ম্যারাডোনা। স্কালোনি কিন্তু কোনো দিন মুখে ম্যারাডোনাকে কিছু বলেননি। বিশ্বকাপ জেতার পরেও কোনো জবাব দেননি তিনি। তবে এবার ম্যারাডোনাকে নিয়ে মুখ খুললেন স্কালোনি। মেসিকে এগিয়ে রাখলেন তিনি।

বড় ফুটবলারদের কোচিং করাতে গিয়ে অনেকেই সমস্যায় পড়েন। রোনালদোর সাথে পর্তুগাল কোচের প্রকাশ্যে বিবাদ দেখা গিয়েছে। তার জেরে চাকরি গেছে কোচের। মেসিকে কোচিং করানোও কি কঠিন? স্কালোনির কথায়, ‘একেবারেই নয়। মেসিকে দক্ষতা শেখানোর কোনো জায়গা নেই। কিন্তু তাকে নিজের পরিকল্পনা বলা যায়। সে কোচের কথা শোনে। সতীর্থদের কথা শোনে। তারপর মাঠে নেমে নিজের কাজটা করে।’
সূত্র : আনন্দবাজার পত্রিকা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com