রবিবার, ০৯:১১ অপরাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে মোস্তাফিজ

স্পোর্টস ডেস্কঃ
  • আপডেট টাইম : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
  • ৩৩০ বার পঠিত

আইসিসির ২০২১ সালের বর্ষসেরা টি-টুয়েন্টি দলে জায়গা করে নিয়েছেন মোস্তাফিজুর রহমান। বুধবার গত বছরের সেরাদের নাম জানিয়েছে ক্রিকেটের অভিভাবক সংস্থাটি।

পাকিস্তানের ব্যাটিং তারকা বাবর আজমকে অধিনায়ক করে দেয়া ছোট ফরম্যাটের বর্ষসেরা একাদশে বাংলাদেশের একমাত্র সদস্য কাটার মাস্টার ফিজ।

মোস্তাফিজের একাদশে স্থান পাওয়া নিয়ে আইসিসি নিজেদের ওয়েবসাইটে লিখেছে, ‘বাংলাদেশের বাঁহাতি পেসার তার বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে বোলিংয়ে বৈচিত্র্য এবং গতি পরিবর্তনের সংমিশ্রণে ২০২১ সালে টি-টুয়েন্টি ক্রিকেটে আবারও রাজত্ব করেছেন।’

‘ইনিংসের শুরু ও শেষে ভয়ঙ্কর হয়ে উঠে তিনি ২০ ম্যাচে ১৭.৩৯ গড়ে ২৮ উইকেট নেন। মাত্র ৭ ইকোনমি রেট এটিই প্রমাণ করে, ব্যাটারদের জন্য তিনি কতটা দুর্বোধ্য ছিলেন।’

বর্ষসেরা টি-টুয়েন্টি একাদশ: জশ বাটলার, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), বাবর আজম (অধিনায়ক), এইডেন মার্করাম, মিচেল মার্শ, ডেভিড মিলার, তাবরাইজ শামসি, জশ হ্যাজেলউড, ভানিডু হাসারাঙ্গা, মোস্তাফিজুর রহমান ও শাহীন শাহ আফ্রিদি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com