শুক্রবার, ০৭:১৮ পূর্বাহ্ন, ০৪ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদী রহমানিয়া কুরআন ক্যাডেট মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ গৌরনদীতে রহমানিয়া ক্যাডেট মাদ্রাসায় সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি

মির্জা ফখরুলের পর হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ১৬২ বার পঠিত

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও অবিভক্ত ঢাকার সাবেক মেয়র ও মন্ত্রী মির্জা আব্বাস রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার দুপুর আড়াইটার দিকে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

মির্জা আব্বাস বর্তমানে অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের অধীনে চিকিৎসাধীন রয়েছেন।

গত সপ্তাহে জেল থেকে মুক্তি পাওয়ার পর বিএনপির বর্ষীয়ান এ নেতার অনিয়মিত হার্টবিট, কাশি ও শ্বাসকষ্ট বেড়ে যাওয়া এবং মূত্রজনিত সমস্যা প্রকোপ আকার ধারণ করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে আজ সকালে একই হাসপাতালে ভর্তি করা হয় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও। চিকিৎসকের পরামর্শে স্বাস্থ্য পরিক্ষার জন্য তাকে ভর্তি করা হয়েছে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com