শুক্রবার, ০৭:১৫ পূর্বাহ্ন, ০৪ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদী রহমানিয়া কুরআন ক্যাডেট মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ গৌরনদীতে রহমানিয়া ক্যাডেট মাদ্রাসায় সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি

প্রতিযোগিতামূলক সংসদ নির্বাচন হবে: প্রধানমন্ত্রী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ১৯০ বার পঠিত

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ এবং প্রতিযোগিতামূলক হবে বলে দলীয় সদস্যদেরকে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই প্রতিযোগিতামূলক নির্বাচনে বিজয়ের জন্য দলের সংসদ সদস্যদের এখন থেকেই মানুষের কাছে গিয়ে ভোট চাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।

এ সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‌‘আগামী নির্বাচন অবাধ, নিরপেক্ষ এবং প্রতিযোগিতামূলক হবে। নির্বাচনে বিজয়ের জন্য এখন থেকেই ভালোভাবে কাজ করতে হবে। বিজয়ের জন্য সংসদ সদস্যদের সবাইকে নিজ নিজ এলাকায় মানুষের কাছে যেতে হবে। মানুষের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে। মানুষের ঘরে ঘরে গিয়ে আমাদের এই তিন মেয়াদের সরকার যেসব উন্নয়ন কাজ করেছে সে উন্নয়নগুলো তাদের কাছে সেগুলো তুলে ধরতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমার কাছে সার্ভে রিপোর্ট আছে। সার্ভে রিপোর্ট বিবেচনায় নিয়েই দলের প্রার্থী মনোনয়ন দেবো। জনগণ থেকে যারা বিচ্ছিন্ন, এলাকায় যায় না, মানুষের সঙ্গে সম্পর্ক রাখে না, মনোনয়নের ক্ষেত্রে তাদের ব্যাপারে চিন্তা-ভাবনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। যারা দলীয় নির্দেশ অমান্য করে দলের বিরুদ্ধে কাজ করেছেন, যারা জনপ্রিয়তা হারিয়েছে তাদের মনোনয়ন দেওয়া হবে না। জনপ্রিয়দেরই মনোনয়ন দেওয়া হবে যাতে বিজয়ী হয়ে আসতে পারে। এ বিষয়গুলো চিন্তা করে এখন থেকে দলের জন্য কাজ করতে হবে।’

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সফলতা ও উন্নয়ন কার্যক্রম তুলে ধরার পাশাপাশি বিরোধী দল বিএনপি-জামায়াতের অপকর্মগুলোও মানুষের কাছে তুলে ধরতে হবে। অতীতে তারা ক্ষমতায় থেকে যে দুর্নীতি করেছে, লুটপাট, সন্ত্রাস, হত্যাকাণ্ড ঘটিয়েছে সেগুলো মানুষকে বলতে হবে। পাশপাশি বিরোধী দলের গিয়ে আন্দোলনের নামে তারা যে আগুন সন্ত্রাস করেছে, মানুষ খুন করেছে, জনগণের সম্পদ নষ্ট করেছে এগুলোও মানুষের কাছে গিয়ে বলতে হবে, মানুষকে মনে করিয়ে দিতে হবে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com