শনিবার, ০১:০৮ অপরাহ্ন, ০৭ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
দেশে কি আদৌ কোনো সরকার আছে, প্রশ্ন জামায়াত আমিরের আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হৃদয়-মুশফিকের ব্যাটে বাংলাদেশের ১০০ ভরাডুবির পর ট্রাম্পের নতুন চিফ অব স্টাফের দায়িত্বে মিলার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুদ্ধ যখন অনিবার্য, মেজর মেজর জিয়া তখন যুদ্ধের ডাক দিলেন-জহির উদ্দিন স্বপন তৃণমূল পর্যায়ের সরকার হচ্ছেন গ্রাম পুলিশ গৌরনদীতে গ্রাম পুলিশকে উদ্দেশ্য করে……. জহির উদ্দিন স্বপন  যুগে যুগে এমপি-মন্ত্রী-প্রধানমন্ত্রী আসবেন, শত বছরেও একজন কবি নজরুল তৈরি হবেন না…… জহির উদ্দিন স্বপন গৌরনদীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন নজরুলের মতো বিরল প্রতিভা শত বছরেও জন্ম নেয় না: জহির উদ্দিন স্বপন 

যাত্রাবাড়ীতে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কায় নিহত ২

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ২০৮ বার পঠিত

রাজধানীর যাত্রাবাড়ীতে থেমে থাকা ট্রাকের পেছনে সিএনজির ধাক্কায় দু‘জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন।

শুক্রবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সিএনজিচালক মো: মমিন মিয়া (৩৭) ও মাছ ব্যবসায়ী পলাশ শেখ (৫০)। আহতরা হলেন মো: শাহ আলী (৩৬) ও মো. সুমন (৪০)। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতলে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো: সালমান বলেন, শনির আখড়ার দনিয়া কলেজের সামনে ভোর ৫টার দিকে থেমে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় সিএনজি। এতে সিএনজিচালকসহ চার যাত্রী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। অন্য দুজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com