রবিবার, ০৫:৪৪ পূর্বাহ্ন, ০৮ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
আগৈলঝাড়ায় পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষের পরিচর্যায় হিউম্যান ফর হিউম্যানিটি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত দেশে কি আদৌ কোনো সরকার আছে, প্রশ্ন জামায়াত আমিরের আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হৃদয়-মুশফিকের ব্যাটে বাংলাদেশের ১০০ ভরাডুবির পর ট্রাম্পের নতুন চিফ অব স্টাফের দায়িত্বে মিলার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুদ্ধ যখন অনিবার্য, মেজর মেজর জিয়া তখন যুদ্ধের ডাক দিলেন-জহির উদ্দিন স্বপন তৃণমূল পর্যায়ের সরকার হচ্ছেন গ্রাম পুলিশ গৌরনদীতে গ্রাম পুলিশকে উদ্দেশ্য করে……. জহির উদ্দিন স্বপন  যুগে যুগে এমপি-মন্ত্রী-প্রধানমন্ত্রী আসবেন, শত বছরেও একজন কবি নজরুল তৈরি হবেন না…… জহির উদ্দিন স্বপন

রাজপথের রাজনীতিতে ঢাকায় যানজট

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ১৮৬ বার পঠিত

আওয়ামী লীগ ও বিএনপির রাজনৈতিক কর্মসূচির কারণে রাজধানীর বিভিন্ন সড়কে গতকাল বুধবার সকাল থেকেই ছিল তীব্র যানজট। এতে চরম ভোগান্তি পোহাতে হয়েছে নগরবাসীকে। বিশেষ করে মতিঝিল ও পল্টনমুখী সড়কে যানজট ছিল বেশি। রাজধানীর অন্যান্য অংশেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তীব্র যানজট ছড়িয়ে পড়ে। যানজটে মোটরসাইকেল আরোহীরা কিছুটা স্বস্তিতে থাকলেও বেশি ভোগান্তি পোহাতে হয়েছে বাস ও অটোরিকশা
যাত্রীদের। সড়কে দায়িত্বরত
ট্রাফিক পুলিশের সদস্যরা জানিয়েছেন, নয়াপল্টন ছাড়াও কয়েকটি স্থানে বিএনপিসহ সরকারবিরোধীরা এ দিন সকাল থেকে গণঅবস্থান কর্মসূচি পালন করছে। অন্যদিকে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা পাল্টা কর্মসূচি পালন করেছেন ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনে। এ কারণে রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। তবে দুপুর গড়াতেই যানজট কিছুটা স্বাভাবিক হয়ে আসে।
দুপুর ১২টার দিকে শাহবাগ মোড়ে ওয়েলকাম পরিবহনের যাত্রী মাসুদ মিয়া জানান, তিনি সাভার থেকে গুলিস্তানে যাচ্ছেন। ফার্মগেটের আগপর্যন্ত যানজট কিছুটা স্বাভাবিক ছিল। কিন্তু ফার্মগেট থেকে কারওয়ানবাজারে এসে তীব্র যানজট শুরু হয়। ফার্মগেট থেকে শাহবাগ পর্যন্ত আসতে তার প্রায় ৪৫ মিনিট সময় লেগেছে। বেলা আড়াইটার দিকে গাজীপুর থেকে সদরঘাটগামী ভিক্টর ক্লাসিক বাসের চালক মো. সিদ্দিক বলেন, সকালে তো এ রাস্তা দিয়ে চলাচল
করা যায়নি। এখন একটা ট্রিপ নিয়ে সদরঘাট যাচ্ছি। কিন্তু শান্তিনগর থেকে গাড়ি আর সামনে এগোচ্ছে না।
ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের কন্ট্রোলরুম সূত্রে জানা গেছে, গতকাল রাজধানীতে গাড়ির চাপ বেশি থাকায় কিছু রাস্তায় যান চলাচল ব্যাহত হওয়ায় যানজট বাড়ে। তবে রাস্তার পরিস্থিতি নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ কাজ করেছে। বিকালে যানজট কমলেও কোনো কোনো এলাকায় এর রেশ ছিল রাত পর্যন্ত।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com