রবিবার, ০৫:৪৪ পূর্বাহ্ন, ০৮ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
আগৈলঝাড়ায় পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষের পরিচর্যায় হিউম্যান ফর হিউম্যানিটি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত দেশে কি আদৌ কোনো সরকার আছে, প্রশ্ন জামায়াত আমিরের আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হৃদয়-মুশফিকের ব্যাটে বাংলাদেশের ১০০ ভরাডুবির পর ট্রাম্পের নতুন চিফ অব স্টাফের দায়িত্বে মিলার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুদ্ধ যখন অনিবার্য, মেজর মেজর জিয়া তখন যুদ্ধের ডাক দিলেন-জহির উদ্দিন স্বপন তৃণমূল পর্যায়ের সরকার হচ্ছেন গ্রাম পুলিশ গৌরনদীতে গ্রাম পুলিশকে উদ্দেশ্য করে……. জহির উদ্দিন স্বপন  যুগে যুগে এমপি-মন্ত্রী-প্রধানমন্ত্রী আসবেন, শত বছরেও একজন কবি নজরুল তৈরি হবেন না…… জহির উদ্দিন স্বপন

বিএনপির গণঅবস্থান শুরু, নেতাকর্মীদের ঢল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ১৮২ বার পঠিত

সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারসহ ১০ দফা দাবিতে বিএনপির গণঅবস্থান কর্মসূচি শুরু হয়েছে। আজ সকাল সাড়ে দশটার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি শুরু হয়।

এতে যোগ দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতাসহ হাজারও নেতাকর্মী। বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সকাল থেকেই নয়াপল্টন সড়কের উপর অবস্থান করছেন।

ঢাকা বিভাগের বিভিন্ন জেলার নেতাকর্মীরা মিছিল নিয়ে নয়াপল্টনে প্রবেশ করছেন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে নয়াপল্টনে। কেন্দ্রীয় নেতারা নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন। বিভিন্ন পয়েন্টে বাজানো হচ্ছে দলীয় সংগীত।

বিএনপির এই গণঅবস্থানের প্রধান অতিথি হিসেবে অতিথি থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে কর্মসূচির সভাপতিত্ব করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

কর্মসূচি চলবে বিকেল তিনটা পর্যন্ত। সমাপনী বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আন্দোলনের ৩য় ধাপের কর্মসূচি ঘোষণা করবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com