রবিবার, ০১:০১ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

ছেড়ে দেওয়া আসন ফিরে পেতে মনোনয়নপত্র জমা দিলেন আবদুস সাত্তার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩
  • ১৫২ বার পঠিত

নিজের ছেড়ে দেওয়া ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা ও পাঁচবারের সাবেক এমপি উকিল আবদুস সাত্তার ভূঁইয়া।

বুধবার বিকালে তার পক্ষে ছেলে মাঈনুল ইসলাম তুষার সরাইল উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন। জেলা নির্বাচন কর্মকর্তা মনোনয়নপত্র গ্রহণ করেন।

মাঈনুল ইসলাম তুষার সরাইল উপজেলা বিএনপির পদবঞ্চিত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র দাখিল শেষে বলেন, আমার বাবা পাঁচবারের সংসদ সদস্য ছিলেন। জনগণের ভোটে তিনি নির্বাচিত হয়েছেন। দলের সিদ্ধান্ত মেনে তিনি সংসদ থেকে পদত্যাগ করেছেন, দলের বাইরে উনি যাননি। পদত্যাগ করার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি বাবা যেহেতু জনগণের কাছে অনেক কমিটমেন্ট করেছেন, তাই বাকি দিনগুলো জনগণের পাশে থেকে কিছু কমিটমেন্ট পূরণের চেষ্টা করব।

মনোনয়ন জমা দেওয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক কমিটির সাংগঠনিক সম্পাদক সাদেকুর রহমান, সাবেক সহসম্পাদক এনামুল হক, উপজেলা ছাত্রদলের সাবেক কমিটির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবদুল জব্বারসহ পদবঞ্চিত শতাধিক নেতাকর্মী। তবে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বর্তমান কমিটির কোনো নেতাকর্মীকে সেখানে দেখা যায়নি।

এর আগে রোববার জেলা নির্বাচন কার্যালয় থেকে তার পক্ষে সাদ মোহাম্মদ রশিদ নামে এক ব্যক্তি তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

উল্লেখ্য, ১৯৭৮ সালে বিএনপির সঙ্গে পথচলা শুরু করেন সরাইলের পাঁচবারের এমপি আব্দুস সাত্তার। ২০১৮ সালের নির্বাচনে ধানের শীষ প্রতীকে আবদুস সাত্তার বিজয়ী হয়েছিলেন। কিন্তু দলীয় সিদ্ধান্তে গত বছরের ১১ ডিসেম্বর তিনি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন। জাতীয় সংসদ থেকে পদত্যাগের পর বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাসহ সব পদ থেকেও তিনি পদত্যাগ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com