রবিবার, ০৯:০৯ অপরাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

কক্সবাজারে একই স্থানে বিএনপি-যুবলীগের পাল্টাপাল্টি সমাবেশ, ১৪৪ ধারা জারি

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ৩৬৪ বার পঠিত

কক্সবাজার শহরে একই জায়গায় বিএনপি ও যুবলীগের পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। পাল্টাপাল্টি সমাবেশের কারণে আইনশৃঙ্খলা পরিস্থতি স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারি করা হয় বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

কক্সবাজারে খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসা ও মুক্তির দাবীতে সমাবেশ আহবান করেছে কক্সবাজার বিএনপি। একই স্থানে জেলা যুবলীগের সমাবেশ আহবান করেছে যুবলীগ।

এই পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে সোমবার (৩ ডিসেম্বর) সকাল আটটা থেকে ১৪৪ ধারা জারি করেছে কক্সবাজার জেলা প্রশাসন।

রোববার (২ ডিসেম্বর) সন্ধ্যা সাতটায় এই ১৪৪ ধারা জারি করে প্রশাসন।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আবু সুফিয়ান জানান, কক্সবাজারের শহীদ স্বরণী সড়কে কক্সবাজার জেলা বিএনপি ও জেলা যুবলীগ সমাবেশ আহবান করেছে, এতে করে পর্যটকসহ জনসাধারণের জানমালের নিরাপত্তা বিঘ্ন ঘটতে পারার আশংকা থেকে ১৪৪ জারি করা হয়েছে।

চার জন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ ও র‍্যাবের গোয়েন্দা বিভাগ এসময় দায়িত্ব পালন করবে বলে জানা গেছে। এদিকে জেলা বিএনপি নেতারা বলেছেন, খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবীর সমাবেশ কোন বাধায় থামানো যাবেনা। নির্ধারিত সময়ে সমাবেশ শুরু হবে।

উল্লেখ্য, বিকেলে সমাবেশে যোগ দিতে কক্সবাজার পৌঁছেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, খালেদা জিয়ার উপদেষ্টা ও রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com