রবিবার, ১২:১৫ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

জনগণের আস্থা ধরে রাখতে সেবা অব্যাহত রাখুন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩
  • ১৬৩ বার পঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ সদস্যদের জনগণের যে আস্থা তারা অর্জন করেছেন তা ধরে রাখার লক্ষ্যে সেবা অব্যাহত রাখতে বলেছেন।

মঙ্গলবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘মানবিক দিকগুলো মাথায় রেখে জনগণের সেবা করা, যাতে পুলিশ বাহিনীর প্রতি জনগণের বিশ্বাস ও আত্মবিশ্বাস অটুট থাকে।’

তিনি বলেন, পুলিশ এখন জনগণের বাহিনী হিসেবে জনগণের সেবা করছে। অতীতে তারা (জনগণ) পুলিশের ভয়ে থাকত।

তিনি আরো বলেন, ‘এখন তারা জানে যে পুলিশ তাদের সেবা করে ও তাদের পাশে দাঁড়ায় এবং জনগণের আস্থা অর্জন যেকোনো বাহিনীর জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

শেখ হাসিনা বলেন, তার সরকার দেশের পুলিশ বাহিনীকে উন্নত দেশের মানদণ্ডে উন্নীত করতে চায়। উন্নত দেশগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা আমাদের পুলিশ বাহিনীকে একটি দক্ষ ও চৌকস বাহিনী হিসেবে গড়ে তুলতে চাই এবং দেশকে উন্নয়নের দিকে নিয়ে যেতে চাই।

দেশের উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায় কেউ যেন কোনো বাধা সৃষ্টি করতে না পারে তা নিশ্চিত করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

শেখ হাসিনা স্মরণ করেন যে বিরোধী বিএনপি-জামায়াত জোট ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে জনগণের ওপর অগ্নিসংযোগ চালিয়েছিল। দেশে এ ধরনের জঘন্য কর্মকাণ্ডের পুনরাবৃত্তি হবে না বলে তিনি আশা প্রকাশ করেন। সেইসব হামলা প্রতিহত করার জন্য তিনি পুলিশ বাহিনীসহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানান তাদের সাহসী ভূমিকার জন্য।

খোলা জিপে চড়ে প্রধানমন্ত্রী কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং সালাম গ্রহণ করেন। তিনি ২০২২ সালে সাহসী কাজের জন্য ১১৫ জন পুলিশ ও র‍্যাব সদস্যের মধ্যে বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) এবং রাষ্ট্রপতি পুলিশ মেডেল (পিপিএম) প্রদান করেন। তাদের মধ্যে ১৫ জন বিপিএম-বীরত্ব, ২৫ জন পিপিএম-বীরত্ব, ২৫ জন বিপিএম-সার্ভিস ও ৫০ জন পিপিএম-সার্ভিস।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com