রবিবার, ০৫:৩৬ পূর্বাহ্ন, ০৮ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
আগৈলঝাড়ায় পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষের পরিচর্যায় হিউম্যান ফর হিউম্যানিটি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত দেশে কি আদৌ কোনো সরকার আছে, প্রশ্ন জামায়াত আমিরের আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হৃদয়-মুশফিকের ব্যাটে বাংলাদেশের ১০০ ভরাডুবির পর ট্রাম্পের নতুন চিফ অব স্টাফের দায়িত্বে মিলার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুদ্ধ যখন অনিবার্য, মেজর মেজর জিয়া তখন যুদ্ধের ডাক দিলেন-জহির উদ্দিন স্বপন তৃণমূল পর্যায়ের সরকার হচ্ছেন গ্রাম পুলিশ গৌরনদীতে গ্রাম পুলিশকে উদ্দেশ্য করে……. জহির উদ্দিন স্বপন  যুগে যুগে এমপি-মন্ত্রী-প্রধানমন্ত্রী আসবেন, শত বছরেও একজন কবি নজরুল তৈরি হবেন না…… জহির উদ্দিন স্বপন

ইউক্রেনের সঙ্গে যুদ্ধের জন্য ‘ভয়ঙ্কর শাস্তির’ মুখোমুখি হবে রাশিয়া: জেলেনস্কি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ২০৮ বার পঠিত

রাশিয়াকে এই ভয়ানক যুদ্ধের জন্য ভয়ঙ্কর শাস্তির মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সোমবার রাতে এক ভিডিওবার্তায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দখলকারীরা যে পরিকল্পনাই করুক না কেন, আমরা নিজেদের সম্পর্কে একটা জিনিস জানি— আমরা সহ্য করব। নিশ্চিত আমরা তাদের আমাদের ভূখণ্ড থেকে বিতাড়িত করবই। এ বিষয়ে কোনো সন্দেহ নেই।

জেলেনস্কি বলেন, ইউক্রেনে বড় ধরনের ড্রোন হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। ইউক্রেনীয়দের মনোবল ভেঙে দিতে এ হামলা চালানোর পরিকল্পনা করছে মস্কো।

তিনি জানান, গোয়েন্দাসূত্রে জানতে পেরেছেন— ইরানের শহিদ ড্রোন দিয়ে এসব হামলা চালাবেন রুশ সেনারা।

এ ব্যাপারে জেলেনস্কি বলেন, ইউক্রেনকে ‘নিঃশেষ’ করে দিতে ড্রোন হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। আমাদের নিশ্চিত করতে হবে এবং আমরা এ জন্য সব করব। জঙ্গিদের অন্যান্য হামলার মতো এ হামলাও ব্যর্থ হবে। আকাশ প্রতিরক্ষার সঙ্গে যারা জড়িত, তাদের এখন বিশেষ নজর রাখতে হবে।’

সাম্প্রতিক সময়ে ইউক্রেনে ড্রোন হামলা বাড়িয়ে দিয়েছে রাশিয়া। পশ্চিমাদের দাবি ইরান রাশিয়াকে এসব ড্রোন দিয়েছে। কয়েক দফা ড্রোন হামলায় ইউক্রেনের বেশিরভাগ জ্বালানি অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। এতে করে বিদ্যুৎবিহীন ও অন্ধকারাচ্ছন্ন জীবন কাটাতে হচ্ছে লাখ লাখ মানুষকে।

জেলেনস্কির দাবি, নতুন বছর শুরু হওয়ার পর রাশিয়ার পাঠানো ৮০টি ড্রোন ভূপাতিত করেছেন ইউক্রেনীয় সেনারা।

এদিকে জেলেনস্কি এমন সময় এ সতর্কতা দিলেন, যখন ইউক্রেনের সেনাদের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় দোনবাসে একসঙ্গে কয়েকশ রুশ সেনা নিহত হয়েছেন। হামলার তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এটি স্বীকার করে নিতে বাধ্য হয়েছে।  ইউক্রেন দাবি করেছে, ক্ষেপণাস্ত্র হামলায় ৪০০ রুশ সেনা নিহত হয়েছে। তবে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, তাদের ৬৩ জন সেনা নিহত হয়েছে। নিহতরা সবাই সদ্যই ইউক্রেনে এসেছিলেন।

সূত্র: বিবিসি, ইয়েনি শাফাক

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com