মঙ্গলবার, ০৫:৫৯ অপরাহ্ন, ১৭ মার্চ ২০২৬, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

বরিশালের প্রথম দিনের অনুশীলনে নেই সাকিব

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২ জানুয়ারি, ২০২৩
  • ১৭৬ বার পঠিত

দরজায় কড়া নাড়ছে বিপিএল। তার আগে নিজেদের ঝালিয়ে নিচ্ছে দলগুলো। আজ (সোমবার) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ফরচুন বরিশালের দলীয় অনুশীলন।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে এই অনুশীলনে দেখা যায়নি দলের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসানকে। সাকিব আজ ছিলেন বিশ্রামে।

তবে বাকিরা সবাই অনুশীলন করেছেন। প্র্যাকটিসে ছিলেন সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজও।

জানা গেছে, ছুটি কাটিয়ে সাকিব অনুশীলনে ফিরবেন ৫ জানুয়ারি। ৭ জানুয়ারি বরিশালের প্রথম ম্যাচ সিলেটের বিপক্ষে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com