রবিবার, ১২:০৩ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

ইসরাইলি হামলায় দামেস্ক বিমানবন্দর বিধ্বস্ত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২ জানুয়ারি, ২০২৩
  • ১৬৪ বার পঠিত

ইসরাইলি বিমান হামলায় অন্তত দুই সিরীয় সৈন্য নিহত এবং দেশটির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর অচল হয়ে পড়েছে। সিরিয়ার সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে।

দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর এবং এর আশপাশের এলাকাকে টার্গেট করে হানা এই হামলাটি স্থানীয় সময় রোববার দিবাগত রাত ২.০০টায় চালানো হয় বলে সামরিক বাহিনী এবং সরকারি বার্তা সংস্থা সানা জানায়।

সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, হামলায় ‘দুই সৈন্য নিহত এবং অপর দুজন আহত হয়। কিছু বস্তুগত ক্ষতিও হয়েছে।’ আর বিমানবন্দরটি অচল হয়ে পড়েছে।
এ ব্যাপারে ইসরাইলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এক বছরের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো হামলা চালিয়ে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরটি অচল করে দেয়া হলো।

গত ১০ জুনের হামলায় অবকাঠামো ও রানওয়েতে মারাত্মক ক্ষতি হয়েছিল। এর মেরামতে দুই সপ্তাহ লেগেছিল।

সাম্প্রতিক বছরগুলোতে সিরিয়ার সরকার-নিয়ন্ত্রিত এলাকাগুলোতে শত শত হামলা চালিয়েছে। তবে তারা এসব হামলার কথা সাধারণত স্বীকার করে না।

অবশ্য ইসরাইল স্বীকার করে যে সে লেবাননের হিজবুল্লাহসহ ইরান-সমর্থিত সশস্ত্র গ্রুপগুলোর ওপর হামলা চালায়।
সূত্র : আলজাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com