শনিবার, ০১:৪৬ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

পদত্যাগ করলেন রাসেল ডমিঙ্গো

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ১৭৫ বার পঠিত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো পদত্যাগ করেছেন। গতকাল মঙ্গলবার ই-মেইলের মাধ্যমে বিসিবিকে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। আজ বুধবার বিসিবি’র ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বিষয়টি নিশ্চিত করেছেন।

চুক্তি অনুযায়ী, ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত প্রধান কোচের দায়িত্ব পালন করার কথা ছিল রাসেল ডমিঙ্গোর। এর আগে তাকে বাদ দিতে চাইলে শর্ত অনুযায়ী, তিন মাস আগে নোটিশ দিতে হতো। কিন্তু তার আগে তিনিই পদত্যাগপত্র পাঠিয়েছেন।

তবে এশিয়া কাপ থেকেই বিসিবির সাথে সম্পর্কটা ভালো যাচ্ছিলো না ডমিঙ্গোর। টি-টোয়েন্টিতে তার বদলি হিসেবে ভারতের শ্রীধরন শ্রীরামকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল বিসিবি। এর অংশ হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ডমিঙ্গোকে দেখা যায়নি বাংলাদেশ দলে।

২০১৯ সালে স্টিভ রোডসের স্থলাভিষিক্ত হয়ে বাংলাদেশ দলের দায়িত্ব নেন রাসেল ডমিঙ্গো। এরপর তার কোচিংয়ে ঘরের মাঠে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং সবশেষ ভারতের বিপক্ষে সিরিজে জয় পায় বাংলাদেশ দল। এছাড়া কিউইদের বিপক্ষে তাদের মাটিতে টেস্টে প্রথম জয় পায় বাংলাদেশ দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও তাদের মাটিতে ওয়ানডে সিরিজ জিতেছিল তামিম ইকবালের দল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com