শনিবার, ০৮:০০ অপরাহ্ন, ০১ অগাস্ট ২০২৬, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

ওয়ার্নারের ডাবল সেঞ্চুরি, বড় সংগ্রহের পথে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ১৭৭ বার পঠিত

সময়টা খুব একটা ভালো যাচ্ছিলো, রান খরায় ভুগছিলেন বেশ কিছুদিন ধরে। ফলে সমালোচনাও আসছিল ধেঁয়ে। তবে সেই সমালোচনা যেন গায়েই মাখলেন না ডেভিড ওয়ার্নার। বক্সিং ডে টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে জবাব দিয়ে দিয়েছেন সব সমালোচনার। ২০০ রানে অপরাজিত থেকেই রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়েছেন তিনি। বন্ধু স্টিভেন স্মিথের সাথে ওয়ার্নারের ২৩৯ রানের জুটি দলকে এগিয়ে নিয়ে বড় লক্ষ্যের দিকে।

৩২ রান নিয়ে দিন শুরু করেছিলেন ওয়ার্নার। দলীয় রান তখন ১ উইকেটে ৪৫। সেখান থেকে আজ যখন দিনশেষ করলেন, অস্ট্রেলিয়ার রান তখন ৩ উইকেটে ৩৮৬। মাঝে লাবুশানে ১৪ রান করে রান আউটের শিকার হলেও, স্টিভেন স্মিথের সাথে জুটি করে দলকে এগিয়ে নেন ওয়ার্নার। দলীয় ৩১৪ রানের মাথায় ৮৫ রান করে স্মিথ ফিরলেও আগ্রাসী ব্যাট করে দ্বিশতক তুলে নেন ওয়ার্নার।

১৪৪ বলে প্রথম শতক ছোঁয়ার পর ওয়ার্নার দ্বিতীয় শতক আদায় করেন মাত্র ১১০ বলে। তবে ডাবল সেঞ্চুরি উদযাপন করতে গিয়ে বাঁধে বিপত্তি। চোটে পড়ে মাঠ ছেড়েছেন ওয়ার্নার। এমন উদযাপনের কারণও আছে অবশ্য। নিজের শততম টেস্ট খেলতে নেমে যে দ্বিশতক ছুঁয়েছেন তিনি। তার আগে যেই কীর্তি ছিল শুধু জো রুটের।

চোটে পড়ে রিটায়ার্ড আউট হয়েছেন ক্যামেরন গ্রিনও। তবে ৪৮ রান করে মাঠে আছেন ট্রাভিস হেড ও ৯ রান করে অপরাজিত এলেক্স ক্যারি। একটি করে উইকেট নেন কাগিজো রাবাদা ও এনরিখ নর্টজে।

এর আগে টসে জিতে অপ্রত্যাশিতভাবে দক্ষিণ আফ্রিকাকে আগে ব্যাটিংয়ে পাঠান অজি অধিনায়ক প্যাট কামিন্স। যেখানে ক্যামেরন গ্রিনের ৫ উইকেট শিকারে মাত্র ১৮৯ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। বিপরীতে ৭ উইকেট হাতে রেখেই দ্বিতীয় দিনশেষে ১৯৭ রানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com