শনিবার, ১২:৪৪ অপরাহ্ন, ১১ জুলাই ২০২৬, ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ ট্রাম্পকে ইরানে ফের হামলায় রাজি করায় ইসরায়েলের যে গোয়েন্দা তথ্য হাম ও উপসর্গ নিয়ে প্রাণহানি দাঁড়াল ৭৫০ জনে বান্দরবানে সব পর্যটনকেন্দ্র ১৫ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা শেখ হাসিনা দেশে ফিরবে কেবল ফাঁসির রায় কার্যকরের জন্য: নাহিদ ইসলাম বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান আমাকে হত্যা করলে নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প হরমুজ প্রণালি উন্মুক্ত ঘোষণার শর্তে নতুন আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র ঢাকা মেডিক্যালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাহামাসে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১০ জন নিহত

মনে মনে তালাক দিলে কি কার্যকর হবে?

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ১৮৩ বার পঠিত

প্রশ্ন: মুখে উচ্চারণ না করে শুধু মনে মনে তালাক দিলে কি তালাক হয়ে যায়?

উত্তর: বিবাহ ও তালাক আল্লাহ তায়ালা কর্তৃক নির্দেশিত একটি ধর্মীয় বিষয়। এসব বিষয়ে কুরআন-হাদিসে বিস্তারিত আলোচনা রয়েছে।  তাই ইসলামের নির্দেশনার বিপরীতে কিছু করলে সেই বিবাহ বা তালাক শুদ্ধ হিসেবে গণ্য হবেনা।

যেমন, কুরআন-হাদিসের বাইরে মনগড়া কোন পদ্ধতিতে নামাজ পড়লে নামাজ হবেনা। তেমনি বিবাহ ও তালাকের ক্ষেত্রেও মুসলমানদের জন্য আল্লাহ কর্তৃক প্রদত্ত নির্দেশগুলো মানা জরুরী।

ইসলামে তালাককে নিরুৎসাহিত করা হয়েছে। একান্ত প্রয়োজনে বাধ্য না হলে ইসলাম তালাক দেওয়া পছন্দ করেনা।

এ জন্য মুখে উচ্চারণ না করে শুধু মনে মনে তালাক দিলে তালাক হয় না। তালাক হওয়ার জন্য লেখা বা মুখে উচ্চারণ করা জরুরি।

সূত্র: সহিহ মুসলিম-২৬১, আল-আশবাহ ওয়ান নাযায়ের- ৮৯, আদ-দুররুল মুখতার ১/৫৩৫ (মাকতাবা এইচ এম সাঈদ) বাদায়েউস সানায়ে ৩/১৫৭, আল মাওসূআতুল ফিকহিয়্যাহ-২৩/২৯

উত্তর দিয়েছেন- মুফতি সাদেকুর রহমান, মুফতি ও মুহাদ্দিস, শেখ জনূরুদ্দীন (র.) দারুল কুরআন মাদ্রাসা, চৌধুরীপাড়া ঢাকা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com