বুধবার, ০৮:৫০ পূর্বাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

রাগ নিয়ন্ত্রণে আনতে খাবেন যেসব খাবার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ১৯৮ বার পঠিত

কারও কারও স্বভাব শান্ত, কেউ আবার অল্পতে রেগে যান। রাগলে অনেকে এমন কিছু কাজ করে বসেন যার মাশুল গুণতে হয় সারা জীবন। তেমনি রাগ কিন্তু ডেকে আনে নানা শারীরিক বিপদও। রক্তচাপ বাড়ায়। স্ট্রোকও ডেকে আনতে পারে যখন তখন। কিন্তু রাগ কমানোর কিছু উপায়ও রয়েছে। নিয়মিত ধ্যান, কিছু মানসিক ব্যায়াম যেমন এতে অত্যন্ত কাজে আসে, তেমনই কয়েকটি খাবার রয়েছে যা খেলে মন শান্ত হতে পারে, রাগ কমতে পারে।

কলা: কলা ভিটামিন বি ও পটাশিয়ামে ভরপুর। এই দুই উপাদান স্নায়ুকে শান্ত করে। ফলে চট করে রেগে যাওয়ার প্রবণতাও কমে যায়।

চকোলেট: যারা চট করে রেগে যান তারা উদ্বেগেও ভোগেন। তারা কিন্তু ডায়েটে ডার্ক চকোলেট রাখতে পারেন। চকোলেট স্ট্রেস হরমোনকে নিয়ন্ত্রণ করে ফিল গুড হরমোনের ক্ষরণ বাড়ায়। ফলে মাথা শান্ত থাকে।
আলু: আলুতে কার্বোহাইড্রেট ও ভিটামিন বি থাকে, যা রক্তচাপ কমায় ও স্ট্রেস কমায়। তাই ডায়েটে আলু রাখুন। ভাল ফল পাওয়ার জন্য সেদ্ধ আলু খান।

গ্রিন টি: ওজন ঝরাতে হোক বা ভাল ত্বক পেতে অনেকেই ভরসা রাখেন গ্রিন টি-এর উপর। মাথা ঠান্ডা রাখতেও এর জুড়ি মেলা ভার। কোনও দিন মেজাজ খারাপ থাকার জন্য যদি কাজে মন না দিতে পারেন, তা হলে এক কাপ গ্রিন টি খেয়ে নিন। এতে মাথা শান্ত হবে।

আইসক্রিম: মেজাজ খারাপ থাকলে যে কোনও বিষয়েই চট করে মাথা গরম হতে পারে। তাই মেজাজ ভাল রাখতে আইসক্রিম খান। এটি থ্রমবোটনিন হরমোন ক্ষরণ করতে সাহায্য করে। এই হরমোন ক্ষরণে মন খুশি থাকে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com