শনিবার, ০৭:০৩ অপরাহ্ন, ০১ অগাস্ট ২০২৬, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা রাখছে যুক্তরাষ্ট্র: মাহদী আমিন হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু নতুন ভিসা বন্ড নীতি, যুক্তরাষ্ট্রে যেতে ‍লাগতে পারে বাড়তি ২৪ লাখ টাকা নতুন ভিসা বন্ড নীতি, যুক্তরাষ্ট্রে যেতে ‍লাগতে পারে ২৪ লাখ টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে লিটন আয়নাঘরে রাখার পর ভারতে নিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীকে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক

মুমিনুল-মুশফিক জুটির ভাঙন

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ১৫৮ বার পঠিত

সাকিব আল হাসানের বিদায়ের পর দলের হাল ধরেছিলেন দুই অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক ও মুশফিকুর রহিম। এই জুটি দলে ৪৮ রান যোগ করে। কিন্তু তাদের ভাঙন ধরান জয়দেব উনাদকাত। মুশফিককে ২৬ রানে সাজঘরে ফেরান তিনি। এখন মুমিনুল আছেন ৪২ রানে। তার সাথে এখন জুটি বেধেছেন লিটন দাস। দলের সংগ্রহ ৪ উইকেটে ১৩১ রান।

এর আগে সকালে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। দলকে ৮৯ বলে ৩৯ রানের সূচনা এনে দেন দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান। ৪ বলের ব্যবধানে প্যাভিলিয়নে ফিরেন শান্ত ও জাকির।

দলীয় ৩৯ রানে জাকির আউট হলে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ১৫তম ওভারের পঞ্চম বলে ১৫ রান করা জাকির শিকার হন ভারতীয় পেসার জয়দেব উনাদকতের। ১৬তম ওভারের দ্বিতীয় বলে ব্যক্তিগ ২৪ রানে শান্ত এলবিডব্লিউর শিকার হন স্পিনার রবীচন্দ্রন অশ্বিনের।

৩৯ রানে দুই উইকেট পতনের পর তৃতীয় উইকেটে ৭৬ বলে অবিচ্ছিন্ন ৪৩ রান তুলে প্রথম সেশন শেষ করেন মুমিনুল হক ও অধিনায়ক সাকিব আল হাসান। ফিরেই উমেষ যাদবের বলে ১৬ রানে আউট হন সাকিব। ভারতের উনাদকাত সর্বোচ্চ দুটি উইকেট শিকার করেছেন। চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্ট ১৮৮ রানে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে ভারত।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com