শনিবার, ০৬:৫১ অপরাহ্ন, ০১ অগাস্ট ২০২৬, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
নতুন ভিসা বন্ড নীতি, যুক্তরাষ্ট্রে যেতে ‍লাগতে পারে ২৪ লাখ টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে লিটন আয়নাঘরে রাখার পর ভারতে নিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীকে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক গাজা ছাড়তে ইসরায়েল কি রাজি, সংকটে নেতানিয়াহু আয়নাঘরে রাখার পর ভারতে নিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীকে অন্তর্ভুক্তিমূলক সংস্কৃতি চর্চায় পিছিয়ে ডাকসু বাড়ার পর আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

দেশে অরাজকতা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ১৫৯ বার পঠিত

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জামায়াত-শিবিরসহ যারাই দেশে অরাজকতা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজ বুধবার বেলা ১১টায় রাজশাহীর বাঘায় আনসার ও ভিডিপি মডেল উপজেলা কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সীমান্তে হত্যা বন্ধে ভারতের সঙ্গে আলোচনা হয়েছে। আমরা তাদের সঙ্গে কথা বলেছি সীমান্তে যেন মরণাস্ত্র ব্যবহার না করা হয়। এখন অনেক স্থানে আর মারণাস্ত্র ব্যবহার হচ্ছে না। যেসব স্থানে মরণাস্ত্র ব্যবহার হচ্ছে সেখানে বিজিবি-বিএসএফ বৈঠক করে তা বন্ধ করার ব্যাপারে আলোচনা করছে।’

তিনি আরও বলেন, আনসার একটি বিটার বাহিনী। যখন যেখানে সরকারের প্রয়োজন তাদের ব্যাবহার করা হয়। প্রতিটি বাহিনী অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করছে। আমরা নির্বাচনে যখন পুলিশ দিতে পারিনি তখন আনসার দিয়েছি। দেশে যখন অগ্নিসন্ত্রাস হয়েছিল তখন ২ লাখ আনসার বীরত্বের সঙ্গে কাজ করেছেন। বিশেষ করে রেললাইন চালুর জন্য তারা সুনাম কুড়িয়েছেন।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সংসদ সদস্য আদিবা আনজিম মিতা, আনসার বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল নাজমুন ইসলাম, রাজশাহী রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, বাঘা উপজেলায় চেয়ারম্যান লাইফউদ্দীন লাভলু প্রমুখ।

উল্লেখ্য, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মাঠ পর্যায়ের কার্যক্রম আরও গতিশীল এবং যুগোপযোগী করার জন্য দেশের ১৩ উপজেলায় আনসার ও ভিডিপি মডেল ভবন নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে এবং ৯টি উপজেলায় নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। এর মধ্যে রাজশাহী জেলার বাঘা এবং তানোরে মডেল ভবন নির্মাণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com