শনিবার, ০৭:০৩ অপরাহ্ন, ০১ অগাস্ট ২০২৬, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা রাখছে যুক্তরাষ্ট্র: মাহদী আমিন হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু নতুন ভিসা বন্ড নীতি, যুক্তরাষ্ট্রে যেতে ‍লাগতে পারে বাড়তি ২৪ লাখ টাকা নতুন ভিসা বন্ড নীতি, যুক্তরাষ্ট্রে যেতে ‍লাগতে পারে ২৪ লাখ টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে লিটন আয়নাঘরে রাখার পর ভারতে নিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীকে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে পৌঁছেছে মেসিরা

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ১৫৩ বার পঠিত

বিশ্বজয় করে ট্রফি নিয়ে নিজ দেশ আর্জেন্টিনায় পৌঁছেছে লিওনেল মেসি ও তার সতীর্থরা। স্থানীয় সময় মঙ্গলবার ভোররাতে রাজধানী বুয়েন্স আয়ারসে পৌঁছেছে তারা। অন্ধকারে ছেয়ে থাকা চারদিকে হাজার হাজার আর্জেন্টাইন উল্লাসে ফেটে পড়ছিল।

সিএনএন এই খবর জানিয়েছে।

বিশ্বকাপে ৩৬ বছরের খরা কাটিয়েছে দিয়াগো ম্যারাডোনার দেশ। এখন মেসি, ডি মারিয়া আর মার্টিনেজদের বন্দনা চলছে সেখানে। সারাবিশ্বের চোখ এখন আর্জেন্টিনার দিকে। কোচ লিওনেল স্কালোনিকে সাথে করে সোনার ট্রফি হাতে নিয়ে বিমান থেকে প্রথম বাইরে পা রাখেন মেসি। তখন ঘড়িতে বাজে রাত সাড়ে ৩টা। দোহা থেকে রোম হয়ে ইজিজা আন্তর্জাতিক বিমানবন্দরের পরিবর্তে অ‌্যারোপার্কে অবতরণ করে মেসিদের বহনকারী বিমান।

ট্রফি হাতে মেসিকে দেখে আকাশ-বাতাস প্রকম্পিত করে বিজয়োল্লাস করতে থাকে আর্জেন্টাইনরা। হাজার হাজার মানুষ পতাকা নেড়ে, স্লোগানে স্লোগানে মেসিদের অভিবাদন জানায়। হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দেন বিশ্বকাপজয়ীরাও।

১৯৮৬ সালে ম্যারাডোনার নেতৃত্বে মেক্সিকোর মাটিতে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল আর্জেন্টিনা। এরপর ছিল কেবলই অপেক্ষার পালা। ব্রাজিলে অনুষ্ঠিত ২০১৪ বিশ্বকাপে ফাইনালে উঠলেও জার্মানির কাছে শেষ মুহূর্তের গোলে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল মেসি, ডি মারিয়া, গঞ্জালো হিগুয়েনদের। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপেও সুবিধা করতে পারেনি আকাশী-সাদা জার্সিধারীরা। তবে ব্রাজিলকে হারিয়ে সবশেষ কোপা আমেরিকা শিরোপা জয়ের পর টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকা এক দল নিয়েই এবার স্বপ্নপূরণের মিশনে কাতারে এসেছিলেন মেসিরা। শেষ পর্যন্ত তাদের মাথায় উঠেছে বিশ্বজয়ের রাজমুকুট। তিন যুগের অপেক্ষার অবসান ঘটিয়ে মেসিদের জার্সিতে যুক্ত হয়েছে আরো একটি তারকা! তিন তারকাজয়ের এই উল্লাসে আর্জেন্টাইনরা মেতে আছে দু’দিন ধরে। স্বপ্নপূরণের এই আনন্দ চলবে আরো কিছুদিন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com