শনিবার, ০৭:০৩ অপরাহ্ন, ০১ অগাস্ট ২০২৬, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা রাখছে যুক্তরাষ্ট্র: মাহদী আমিন হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু নতুন ভিসা বন্ড নীতি, যুক্তরাষ্ট্রে যেতে ‍লাগতে পারে বাড়তি ২৪ লাখ টাকা নতুন ভিসা বন্ড নীতি, যুক্তরাষ্ট্রে যেতে ‍লাগতে পারে ২৪ লাখ টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে লিটন আয়নাঘরে রাখার পর ভারতে নিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীকে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক

বিশ্বকাপ বিজয়ী আর্জেন্টিনা পাবে ৪ কোটি ২০ লাখ ডলার

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ১৩৫ বার পঠিত

এবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের ফুটবল ফেডারেশনের জন্য পুরস্কারের অর্থ বাবদ ৪ কোটি ২০ লাখ ডলার পাবে।

রোববারের ফাইনাল ম্যাচে পরাজিত দল হিসেবে ফ্রান্স পাবে ৩ কোটি ডলার। এই বিশ্বকাপের জন্য ফিফা’র মোট অর্থ পুরস্কারের তহবিলটির আকার ৪৪ কোটি ডলার।

২০১৮ সালে যখন ফ্রান্স বিশ্বকাপ বিজয়ী হয়, তখন তাদের দেশের ফেডারেশনটি পেয়েছিল ৩ কোটি ৮০ লাখ ডলার। সেবার ফিফা’র পুরস্কার তহবিলের আকার ছিল ৪০ কোটি ডলার।

পুরস্কার হিসেবে দেয়া সম্পূর্ণ অর্থই খেলোয়াড়রা পান না, যদিও ধারণা করা যায় যে সেটির বড় একটি অংশ তারা পাবেন। এবার ফ্রান্স বিজয়ী হলে কিলিয়ান এমবাপে’র ৫ লাখ ৫৪ হাজার ইউরো (৫,৮৬,০০০ ডলার) পাওয়ার কথা ছিল। ফাইনালে জয়ী হওয়ার জন্য ফেডারেশন তাকে এই পুরস্কারটি দিত। ফ্রান্সের ক্রীড়া বিষয়ক দৈনিক পত্রিকা ল্য’ইক্যুইপ এসব তথ্য জানায়।

এই বছরের বিশ্বকাপে অংশগ্রহণের জন্য প্রতিটি জাতীয় ফুটবল ফেডারেশন অন্তত ৯০ লাখ ডলার পুরস্কার পেয়েছে। এছাড়াও প্রতিটি ফেডারেশনকেই টুর্নামেন্টটির প্রস্তুতির ব্যয় মেটানোর জন্য আরো ১৫ লাখ ডলার দেয়া হয়।

তৃতীয় স্থান অধিকারী হিসেবে, ক্রোয়েশিয়া পুরস্কারের অর্থ বাবদ ২ কোটি ৭০ লাখ ডলার পেয়েছে। চতুর্থ স্থান অধিকারী মরক্কোকে ২ কোটি ৫০ লাখ ডলার দেয়া হবে।

বিগত চার বছরে ফিফা’র মোট আয় হয়েছে ৭৫০ কোটি ডলার। এগুলোর বেশিরভাগই এসেছে সম্প্রচার ও স্পন্সরশীপের জন্য করা চুক্তিগুলো থেকে। এছাড়াও টিকিট বিক্রি ও আতিথেয়তার অধিকারগুলো বিক্রি করেও আয় করেছে ফিফা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com