রবিবার, ০৩:০৮ পূর্বাহ্ন, ০৮ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
আগৈলঝাড়ায় পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষের পরিচর্যায় হিউম্যান ফর হিউম্যানিটি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত দেশে কি আদৌ কোনো সরকার আছে, প্রশ্ন জামায়াত আমিরের আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হৃদয়-মুশফিকের ব্যাটে বাংলাদেশের ১০০ ভরাডুবির পর ট্রাম্পের নতুন চিফ অব স্টাফের দায়িত্বে মিলার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুদ্ধ যখন অনিবার্য, মেজর মেজর জিয়া তখন যুদ্ধের ডাক দিলেন-জহির উদ্দিন স্বপন তৃণমূল পর্যায়ের সরকার হচ্ছেন গ্রাম পুলিশ গৌরনদীতে গ্রাম পুলিশকে উদ্দেশ্য করে……. জহির উদ্দিন স্বপন  যুগে যুগে এমপি-মন্ত্রী-প্রধানমন্ত্রী আসবেন, শত বছরেও একজন কবি নজরুল তৈরি হবেন না…… জহির উদ্দিন স্বপন

খেলা শুরু না করতেই সরকারের কাঁপাকাঁপি শুরু হয়েছে : রুমিন ফারহানা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ২০৬ বার পঠিত

বিএনপি খেলা শুরু না করতেই সরকারের কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন দলটির সংরক্ষিত নারী আসনের সদস্য রুমিন ফারহানা। শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, এখনো তো বিএনপি খেলাই শুরু করে নাই, তার আগেই আপনাদের কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে? এই ঢাকার সমাবেশকে কেন্দ্র করে আপনারা আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাকর্মীদের গ্রেফতার করেছেন। আপনারা ঘরে ঘরে তল্লাশি করেছেন, মামলা দিয়েছেন। বন্ধ করতে পেরেছেন আমাদের জনসভা? না।

আজকে এই গোলাপবাগ স্টেডিয়ামে এসে দেখে যান, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম শুধু মানুষ আর মানুষ। আজকে বাংলাদেশে শুধু একটাই দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপি সাধারণ মানুষের দল, বিএনপি গণমানুষের দল, বিএনপি আপনার দল, বিএনপি আমার দল। আওয়ামী লীগ বলে কোনো দল আর বাংলাদেশে নাই। তারা আছে পুলিশ, প্রশাসন আর আমলা নিয়ে। সাধারণ মানুষ তাদেরকে লাল কার্ড দেখিয়েছে বহু আগে। রুমিন আরো বলেন, আমার এতগুলো ভাইকে আপনারা গত দুই মাসে হত্যা করলেন, ভয় দেখালেন। আমার ভাইকে না পেয়ে তার বৃদ্ধ বাবাকে পিটিয়ে মারলেন। পেরেছেন আমাদের সমাবেশ বন্ধ করতে, আমাদের ভয় দেখাতে? আজকে মানুষ জেগে উঠেছে। আজকে ১৭ কোটি মানুষ জেগে উঠেছে। আপনাদের কোনো অন্যায়, অপশাসন আর কোনো ভয়ে তারা ভীত নয়।

রুমিন বলেন, এই সংসদে থাকা আর না থাকার মধ্যে কোনো পার্থক্য নাই। সেই কারণে দলের সিদ্ধান্ত অনুযায়ী এই সরকার, যে সরকার কোনো ভোটে ক্ষমতায় আসে নাই, সেই সরকারের সব অন্যায়ের প্রতিবাদে আজকে আমি সংসদ থেকে পদত্যাগ করছি।

আমাদের পদত্যাগপত্র আমরা অলরেডি ইমেইলে পাঠিয়ে দিয়েছি। আজকে শনিবার, ছুটির দিন, আগামীকাল ইনশাআল্লাহ আমাদের সই করা পদত্যাগপত্র হাতে হাতে সংসদে পৌঁছে দেব। যেই সংসদ বিনা ভোটের সংসদ, যেই সংসদ হাসিনার মতো ভোট চোরের সংসদ, যেই সংসদে দেশের মানুষের কথা বলা যায় না সেই সংসদে থাকা আর প্রয়োজন মনে করি না।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com