শুক্রবার, ০৭:৪১ পূর্বাহ্ন, ৩১ জুলাই ২০২৬, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

ভারতকে চ্যালেঞ্জিং টার্গেট দিলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ১৬০ বার পঠিত

মেহেদী হাসান মিরাজ ও মাহমুদউল্লাহ রিয়াদ জুটির কল্যানে ভারতকে চ্যালেঞ্জিং টার্গেট দিয়েছে বাংলাদেশ। ৫০ ওভারে টাইগারদের সংগ্রহ ৭ উইকেটে ২৭১ রান। সেঞ্চুরি করেছেন মিরাজ আর হাফ-সেঞ্চুরি মাহমুদউল্লাহ।

বিরতির পর ২৭২ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামবে ভারত।

সকালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক লিটন কুমার দাস। তার সাথে ওপেনিংয়ে ছিলেন এনামুল হক বিজয়। শুরুটা ভালোই করেছিলেন তারা। কিন্তু সেই ভালোটা বেশিক্ষণ রইলো না। ৯ বলে ২ বাউন্ডারিতে ১১ রান করা বিজয় জীবন পেয়েও সেটা হেলায় নষ্ট করেন।

মোহাম্মদ সিরাজের করা ইনিংসের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে স্লিপে সহজ ক্যাচ দিয়েছিলেন বিজয়। কিন্তু রোহিত শর্মা সেই ক্যাচ ফেলে দেন। হাতে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন ভারতীয় অধিনায়ক। পরের বলেই আউট বিজয়।

ওভারের পঞ্চম বলটি বিজয়ের প্যাডে বল লাগলে আবেদন করেন সিরাজ, আম্পায়ারও আঙুল তুলে দেন। অধিনায়ক লিটন দাসের সঙ্গে পরামর্শ করে রিভিউ নিয়েছিলেন টাইগার ওপেনার। কিন্তু রিপ্লেতে দেখা যায়, বল মিডল স্টাম্পে আঘাত হানতো।

এনামুল হক বিজয়ের পর লিটন দাসকেও সাজঘরের পথ দেখান মোহাম্মদ সিরাজ। ভারতীয় এই পেসারের বলে বোল্ড হয়ে ফেরেন বাংলাদেশ অধিনায়ক (২৩ বলে ৭)।

ইনিংসের ১২তম ওভারে উমরান মালিক বল হাতে নিয়েই গতিতে ঝড় তুলেছেন। সাকিব আল হাসানকে বেশ বেগ পেতে হয়েছে তাকে সামলাতে। এক ওভারেই কয়েকবার পরাস্ত হন বিশ্বসেরা অলরাউন্ডার। তবে ওই ওভারটি মেইডেন দিলেও আউট দেননি সাকিব।

এক ওভার পর নাজমুল হোসেন শান্তকে পেয়ে আর উইকেট তুলে নিতে দেরি করেননি উমরান। প্রথম বলেই তিনি ১৫১ কিলোমিটার/ঘণ্টা গতির এক বলে ভেঙে দেন শান্তর স্টাম্প। ৩৫ বলে ৩ বাউন্ডারিতে ২১ রান করে ফেরেন বাঁহাতি এই ব্যাটার।

এরপর সাকিব বেশিক্ষণ টিকতে পারেননি। ওয়াশিংটন সুন্দরকে স্লগ সুইপ করতে গিয়ে আকাশে ক্যাচ তুলে দেন তিনি। ২০ বলে ৮ রানেই থামে অভিজ্ঞ এই ব্যাটারের ইনিংসটি।

দলের এই অবস্থায় হাল ধরেন মিরাজ আর মাহমুদল্লাহ। দুর্দান্ত তালমিলে এই জুটি চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায়। পাশাপাশি নিজেদের সংগ্রহও সমৃদ্ধ করেন।

তবে ব্যক্তিগত ৭৭ রানে সাজঘরে ফিরেন মাহমুদউল্লাহ। ৯৬ বলে সাত বাউন্ডারিতে এই স্কোর গড়েন তিনি।

তার বিদায়ের পর ক্রিজে আসেন নাসুম আহমেদ। মিরাজকে সঙ্গ দেন তিনি।

শেষ ওভারে দুটি ছক্কায় ১৫ রান তুলে সেঞ্চুরি করেন মিরাজ। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের প্রথম শতক। ৮৩ বলে আটটি বাউন্ডারি ও চারটি ছক্কা দিয়ে সেঞ্চুরি করেন তিনি।

ভারতের ওয়াশিংটন সুন্দর সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন। আর দুটি করে উইকেট নেন উমরান মালিক ও মোহাম্মদ সিরাজ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com