শুক্রবার, ০৬:৫১ পূর্বাহ্ন, ৩১ জুলাই ২০২৬, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

হারের পর জরিমানাও গুণতে হলো ভারতকে

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ১৫৫ বার পঠিত

মড়ার উপর খাঁড়ার ঘা। ম্যাচ তো হারতেই হলো, এবার ভারতকে গুণতে হলো মোটা অংকের জরিমানা। নাটকীয় ম্যাচে হারের তেঁতো স্বাদের পাশাপাশি ম্যাচ ফি’র প্রায় সবটাই হারিয়েছে রোহিত শর্মার দল।

সিরিজের প্রথম ম্যাচে স্লো ওভার রেটের জন্য জরিমানা করা হয়েছে ভারতীয় দলকে। ম্যাচ ফি’র ৮০ শতাংশ জরিমানা গুণতে হয়েছে ভারতীয়দের। নির্ধারিত সময়ের মধ্যে ভারত ৪ ওভার কম করায় এই শাস্তি পেতে হয়েছে ভারতকে। আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে শাস্তি আরোপ করেন।

আইসিসির কোড অব কন্ডাক্টের অনুচ্ছেদ নম্বর ২.২২ এ আছে স্লো ওভার রেটের ক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট সংখ্যক ওভার শেষ না করতে পারলে প্রতি ওভার কম করার জন্য ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করা হবে। সুবাদে ৮০ শতাংশ ম্যাচ ফি কেটে নেয়া হয় ভারত দলের।

এর আগে ম্যাচেও হেরে যায় ভারত। নাটকীয়তায় ভরপুর ম্যাচে ১ উইকেটে হেরে যায় রোহিত শর্মার দল। সিরিজের দ্বিতীয় ম্যাচে আগামীকাল ফের মুখোমুখি হবে দুই দল। ১-০ তে এগিয়ে থাকায় বাংলাদেশের সামনে রয়েছে সিরিজ জয়ের হাতছানি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com