শুক্রবার, ০৮:৫৪ পূর্বাহ্ন, ৩১ জুলাই ২০২৬, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের নেতৃত্বে লিটন দাস

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ১৪২ বার পঠিত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন লিটন কুমার দাস। ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দলকে নেতৃত্ব দেবেন তিনি।

নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল চোটের কারণে এ সিরিজে খেলতে পারছেন না বলে দলের দায়িত্ব দেয়া হয়েছে লিটনকে।

বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিবি) শুক্রবার (২ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

আগামী ৪ ডিসেম্বর তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে দিয়ে এই সংস্করণে অধিনায়ক হিসেবে অভিষেক হবে লিটনের। বাংলাদেশের ১৫তম ওয়ানডে অধিনায়ক হবেন লিটন।

এর আগে একটি টি-টোয়েন্টি ম্যাচে জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন লিটন। ২০২১ সালের নিউজিল্যান্ড সফরে নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ চোটে পড়ায় ওই ম্যাচে অধিনায়কত্ব করেন তিনি।

লিটন দাস এই মুহূর্তে জাতীয় টেস্ট দলে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করছেন। সাকিব আল হাসানের ডেপুটি হিসেবে তাকে নিয়োগ দেয় বিসিবি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com