শুক্রবার, ০২:২৭ পূর্বাহ্ন, ৩১ জুলাই ২০২৬, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

দ্বিতীয় রাউন্ডে সহজ প্রতিপক্ষ পেল আর্জেন্টিনা!

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ১৪৭ বার পঠিত

কাতার বিশ্বকাপে পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে আর্জেন্টিনা। বুধবার রাতের ম্যাচে জয়ের মাধ্যমে গ্রুপ সি-র শীর্ষে শেষ করেছে তারা। অন্য দিকে আর্জেন্টিনার কাছে হেরেও শেষ ষোলোয় ওঠেছে রবার্ট লেয়নডস্কির পোল্যান্ড। কপাল পুড়েছে মেক্সিকোর। আর প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে চমক দেখালেও দ্বিতীয় রাউন্ডে ওঠতে পারেনি সৌদি আরব।

প্রি-কোয়ার্টার ফাইনালে কাদের বিরুদ্ধে খেলবেন লিওনেল মেসিরা?

ফিফার সূচি অনুযায়ী, প্রি-কোয়ার্টার ফাইনালে গ্রুপ সি ও গ্রুপ ডি-র চার দলের খেলা হবে নিজেদের মধ্যে। গ্রুপ সি-র শীর্ষে থাকা দল খেলবে গ্রুপ ডি-র দ্বিতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে। আবার গ্রুপ ডি-র শীর্ষে থাকা দল খেলতে গ্রুপ সি-র দ্বিতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে।

গ্রুপ সি-র শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। দ্বিতীয় স্থানে রয়েছে পোল্যান্ড। অন্য দিকে গ্রুপ ডি-র শীর্ষে রয়েছে ফ্রান্স। দ্বিতীয় স্থানে শেষ করেছে অস্ট্রেলিয়া।

এই সূচি অনুযায়ী, আর্জেন্টিনার বিরুদ্ধে খেলবে অস্ট্রেলিয়া। ৩ ডিসেম্বর, শনিবার আহমেদ বিন আলি স্টেডিয়ামে হবে সেই খেলা। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে মেসিদের খেলা।

অন্য দিকে ফ্রান্সের বিরুদ্ধে প্রি-কোয়ার্টার ফাইনালে খেলবে পোল্যান্ড। ৪ ডিসেম্বর, রোববার আল থুমামা স্টেডিয়ামে হবে সেই খেলা। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com