শুক্রবার, ০৫:১২ পূর্বাহ্ন, ৩১ জুলাই ২০২৬, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

আজ থেকে বদলে যাবে ম্যাচের সময়, ২ বেলায় মাঠে গড়াবে ৪টি ম্যাচ

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ২০০ বার পঠিত

দেখতে দেখতে কাতার বিশ্বকাপে হয়ে গেল গ্রুপ পর্বের দ্বিতীয় রাউন্ডের খেলা। অঘটনের বিশ্বকাপে এখনো পর্যন্ত মাত্র তিনটি দল শেষ ষোল নিশ্চিত করতে পেরেছে। পরপর দুটি ম্যাচ জিতে শেষ ষোলোয় পৌঁছেছে ফ্রান্স, ব্রাজিল ও পর্তুগাল। বাকি ১৩ দলের পরের রাউন্ডে পৌঁছতে অপেক্ষা করতে হচ্ছে গ্রুপ পর্বের শেষ ম্যাচ পর্যন্ত।

মঙ্গলবার থেকে শুরু হতে চলেছে ফিফা বিশ্বকাপ ২০২২-এর গ্রুপ পর্বের তৃতীয় রাউন্ডের খেলা। আগে থেকেই পরিস্থিতি বিবেচনা করে তৃতীয় রাউন্ডে প্রতিটি গ্রুপের দুটি ম্যাচ একই সময়ে রাখা হয়েছে। বাকিদের মধ্যে কারা বিশ্বকাপের শেষ ষোলতে যাবে তা এই খেলাগুলোর ওপরে নির্ভর করবে। সেই কারণে, একই গ্রুপের চারটি দল শেষ রাউন্ডে একই সময়ে ম্যাচ খেলতে নামবে।

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৯টায় খেলবে গ্রুপ এ-র ইকুয়েডর বনাম সেনেগাল ও কাতার বনাম নেদারল্যান্ডস। রাত ১টায় খেলবে গ্রুপ বি-র ইরান বনাম আমেরিকা ও ইংল্যান্ড বনাম ওয়েলস। বুধবার রাত ৯টায় খেলবে গ্রুপ ডি-র অস্ট্রেলিয়া বনাম ডেনমার্ক ও তিউনিশিয়া বনাম ফ্রান্স। রাত ১টায় খেলবে গ্রুপ সি-র আর্জেন্টিনা বনাম পোল্যান্ড ও মেক্সিকো বনাম সৌদি আরব। পরে এভাবেই চলবে তৃতীয় রাউন্ডের খেলাগুলো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com