শুক্রবার, ০২:৪৮ পূর্বাহ্ন, ৩১ জুলাই ২০২৬, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

পিএসজি ছেড়ে ইন্টার মিয়ামিতে মেসি!

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ১৭২ বার পঠিত

পিএসজির সাথে মেসির পথচলা থেমে যাচ্ছে! বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে ফুটবল মহলে। নানাদিক থেকে যখন একাধিক গুঞ্জন উড়ছে, তখন রীতিমতো বোমা ফাটালো ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস। তাদের দাবি, সবকিছু ঠিক থাকলে আগামী মৌসুমে মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামি ক্লাবে দেখা যাবে মেসিকে।

চলতি মৌসুম শেষেই পিএসজির সাথে চুক্তির মেয়াদ শেষ হবে লিওনেল মেসির। তবে মেসিকে ছাড়তে চায় না ফ্রেঞ্চ ক্লাবটি, চুক্তি নবায়ন করতে ইচ্ছুক পিএসজি। এদিকে মেসির সামনে মোটা অংকের টাকা নিয়ে উপস্থিত ইন্টার মিয়ামি। আগে থেকেই মেসির ওপর লোভাতুর দৃষ্টি রাখা ক্লাবটি এবার হাতছাড়া করতে চায় না বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলারকে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমসের সংবাদে দাবি করা হয়েছে, আগামী মৌসুমেই পিএসজি ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্রেতে দেখা যাবে মেসিকে। এমএলএসের ইতিহাসের সবচেয়ে বড় অঙ্কের চুক্তি করেই আর্জেন্টাইন অধিনায়ককে দলে টানতে যাচ্ছে ইন্টার মিয়ামি।

ক্লাবটি অনেক আগে থেকেই মেসিকে নিজেদের করে পেতে আগ্রহী ছিল। তবে এবার কোমর বেঁধেই নেমেছে তারা। এই মৌসুম শেষে ফ্রী অ্যাজেন্ট হয়ে যাওয়ায় মেসিকে পেতে দৃঢ় প্রতিজ্ঞ তারা। শেষ পর্যন্ত কি হতে পারে, তা জানা যেতে বিশ্বকাপ শেষেই।

জানা গেছে, মেসির সাথে তার দু’প্রিয় বন্ধু লুইস সুয়ারেজ ও চেক ফ্যাব্রিগাসকেও দলে টানোট আগ্রহী ইন্টার মিয়ামি। মূলত মেসিকে সঙ্গ দিতেই এই দু’তারকাকে দলে অন্তর্ভুক্ত করতে চাইছে মিয়ামি। উরুগুয়ের ক্লাব ন্যাসিওনালে সুয়ারেজ এবং ইতালির দ্বিতীয় বিভাগের ক্লাব কোমোতে রয়েছে ফ্যাব্রিগাস।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com