মঙ্গলবার, ০৮:১৭ অপরাহ্ন, ১৬ জুন ২০২৬, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

এবার নিয়মিত ৩০০ রান করতে চান মিরাজ

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ১৭১ বার পঠিত

টেস্ট ও টি-টোয়েন্টির তুলনায় ওয়ানডেতে বাংলাদেশ বেশ সমীহ জাগানিয়া। ক্রিকেটাররাও সাচ্ছন্দ্যবোধ করেন, ধারাবাহিক সাফল্যও আসে এই ফরম্যাট থেকে। তবে এই ফরম্যাটেও এখনো পুরনো ধাচের ক্রিকেট খেলে বাংলাদেশ। অন্য দলগুলো যেখানে নিয়মিত ৩০০-এর অধিক স্কোর গড়ে, সেখানে ২৫০ থেকে ২৬০ বাংলাদেশের গড় স্কোর।

তবে এখন পুরনো ধারা থেকে বের হয়ে আসতে চায় বাংলাদেশ। নিয়মিত ৩০০ রান সংগ্রহ করতে চায় স্কোরবোর্ডে। বোলারদের লড়াইয়ে পুঁজি এনে দিতে যার বিকল্প দেখছে না বাংলাদেশ, এমনটাই জানিয়েছেন মেহেদী হাসান মিরাজ।

মেহেদী হাসান মিরাজ বলেন, ‘ওয়ানডে ক্রিকেটে সবসময় ২৮০ থেকে ৩০০ রান করতে হবে। তা হলে বোলাররা ডিফেন্ড করতে পারবে। এটা অভ্যাসের ব্যাপার। (২৬০-২৭০ রান করে) ওয়ানডে ক্রিকেটে দেখেন আমরা ভালো ক্রিকেটই খেলছি। অনেক ম্যাচে ৩০০ রানও করেছি।’

রোববার বিসিএলে ম্যাচ সেরা ক্রিকেটার ছিলেন মিরাজ। ৫ উইকেট শিকার করে দলকে পৌঁছেছেন জয়ের বন্দরে। তবে ব্যাটসম্যানদের পারফর্মেন্সে বাকি সবার মতো হতাশ তিনিও। অথচ ভারতের বিপক্ষে বড় সিরিজের আগে বিসিএলের মতো আসরের বিকল্প নেই বলে জানা আছে মিরাজদেরও।

মিরাজ বলেন, ‘অবশ্যই এটি আমাদের জন্য একটি ভালো সুযোগ। যেহেতু ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ আছে। যেহেতু সবাই অনেকদিন ধরে ওয়ানডের মধ্যে নেই, টি-টোয়েন্টি খেলা হয়েছে। তাই আমার মনে হয়, বিসিএলের মাধ্যমে ওয়ানডে সিরিজের আগে খুব ভালো একটা প্রস্তুতি হবে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com