শুক্রবার, ১১:০৬ পূর্বাহ্ন, ০১ মে ২০২৬, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে : আইনমন্ত্রী এক লাখ টন ডিজেল কিনছে সরকার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেটের নদ-নদীতে বেড়েছে পানি, বন্যার শঙ্কা গৌরনদী ইউএনওর বিরুদ্ধে ষরযন্ত্র করে মিথ্যাচার চালানোর অভিযোগ গৌরনদী পৌর এলাকায় উদ্বেকজনক মাত্রায় চুরির প্রবণতা বেড়েছে। দুই মাসের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের অস্বাভাবিক হারে বাড়বে তেলের দাম, কটাক্ষ ইরানি স্পিকারের ৫ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৮ কর্মকর্তা বদলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

সয়াবিন তেল-চিনির দাম আরো বাড়ল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ১৫৬ বার পঠিত

আবারো বাড়ল সয়াবিন তেল ও চিনির দাম। দেশের বাজারে প্রতি লিটার সয়াবিন তেলের দাম বেড়েছে ১২ টাকা। সেই হিসেবে প্রতি লিটার সয়াবিন তেলের দাম বেড়ে দাঁড়িয়েছে ১৯০ টাকা। একইসাথে কেজিতে চিনির দাম ১৩ টাকা বাড়িয়ে ১০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার থেকেই নতুন এ দাম কার্যকর হবে।

চিনির দাম বাড়ার বিষয়ে বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চিনির সর্বোচ্চ খুচরা মূল্য আন্তর্জাতিক বাজারের সাথে সঙ্গতি রেখে সমন্বয় করা হয়। এরই ধারাবাহিকতায় ৩ নভেম্বর প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে মূল্য সমন্বয়ের আবেদন করা হয়। পরে দুই দফায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড কমিশনের সাথে মূল্য সমন্বয়ের ব্যাপারে আলোচনা হয়। দাম সমন্বয়ের বিষয়ে বাংলাদেশ ট্রেড অ্যান্ড কমিশন একমত পোষণ করায় বৃহস্পতিবার (১৭ নভেম্বর) থেকে চিনির নতুন দাম কার্যকর হলো।

নতুন দাম অনুসারে এখন প্রতি কেজি খোলা চিনি ১০২ টাকা এবং প্যাকেটজাত চিনি ১০৮ টাকা।

এদিকে পৃথক এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, ভোজ্যতেলের সর্বোচ্চ খুচরা মূল্য আন্তর্জাতিক বাজারের সাথে সঙ্গতি রেখে সমন্বয় করা হয়। এরই ধারাবাহিকতায় ১ নভেম্বর প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে মূল্য সমন্বয়ের আবেদন করা হয়। পরে দুই দফায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড কমিশনের সাথে মূল্য সমন্বয়ের ব্যাপারে আলোচনা হয়। দাম সমন্বয়ের বিষয়ে বাংলাদেশ ট্রেড অ্যান্ড কমিশন একমত পোষণ করে।

বৃহস্পতিবার থেকে কার্যকর হওয়া ভোজ্যতেলের নতুন দাম প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৯০ টাকা, ৫ লিটারের বোতলের দাম ৯২৫ টাকা, লিটারপ্রতি খোলা সয়াবিন তেল ১৭২ টাকা এবং পাম তেল ১২১ টাকা।

এর আগে ৩ নভেম্বর সয়াবিন তেলের দাম ১৪ টাকা কমিয়ে দেয় মিল মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। ৪ নভেম্বর থেকে সে দাম কার্যকর হয়।

সে সময় প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৭৮ টাকা নির্ধারণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com